‘মুক্তি’ পেলেন জহির, তবে আছে শর্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২২, ১৫:৩৪আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১৫:৩৪

শৃঙ্খলাভঙ্গে সব ধরনের অ্যাথলেটিকস থেকে সাময়িক নিষিদ্ধ হয়েছিলেন জহির রায়হান। গত বছর ৯ ডিসেম্বর বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন জরুরি সভায় তাকে নিষিদ্ধ করেছিল। ৯ মাস পর ফেডারেশনের নির্বাহী কমিটির সভাতে এই অ্যাথলেটের শাস্তি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

শাস্তি থেকে ‘মুক্তি’ মেলায় এই মাসের সামার অ্যাথলেটিকসে অংশ নিতে আর কোনও বাধা থাকছে না জহিরের। তবে শাস্তি প্রত্যাহার হলেও শর্ত জুড়ে দিয়েছে ফেডারেশন। শৃঙ্খলাভঙ্গ হলে আবারও নিষেধাজ্ঞার মধ্যে পড়তে হবে তাকে।

ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ খান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘শর্তসাপেক্ষে জহিরের শাস্তি তুলে নেওয়া হয়েছে। এজন্য ও (জহির) এবং ওর সংস্থা নৌবাহিনী আবেদন করেছিল।’ এছাড়া জহির নিজেও মুচলেকা দিয়েছেন।

জহির বাংলাদেশের প্রতিভাবান অ্যাথলেটদের একজন। ২০১৭ সালে কেনিয়ার নাইরোবি যুব বিশ্ব অ্যাথলেটিকসে ৪০০ মিটার দৌড়ে সেমিফাইনালে উঠেছিলেন তিনি। এছাড়া ২০২১ সালে টোকিও অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এই অ্যাথলেট।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম