এসএস গেমসের চতুর্থ দিনে আজ সোমবার ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে এসএ গেমস রেকর্ডসহ স্বর্ণপদক জিতে চমক সৃষ্টি করলেন বাংলাদেশের মেয়ে মাহফুজা খাতুন শিলা।
ভারতের গোহাটিতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান গেমসে এ রেকর্ড তৈরি করতে তিনি সময় নেন ৩৪.৮৮ সেকেন্ড। এর আগে গতকাল অপ্রত্যাশিতভাবে ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে স্বর্ণপদক জিতে নেন এই সাঁতারু।
এ নিয়ে এখন পর্যন্ত এসএস গেমসে তিনটি সোনা জিতলো বাংলাদেশ। যার মধ্যে দুটি স্বর্ণ এসেছে মাহফুজার হাত ধরে। বাকি একটি স্বর্ণ জিতেছেন মাবিয়া আক্তার।
/আরএম/এমআর/








