ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারেননি লন্ডনফেরত দুই খেলোয়াড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২২, ২০:২১আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ২০:২১

কমনওয়েলথ গেমসে টেবিল টেনিসের ডাবলস ইভেন্টে অংশ না নিয়ে ঘুরতে যাওয়ার অভিযোগে দুই খেলোয়াড়কে শাস্তি দিয়েছিল বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। তবে কারণ দর্শাও (শোকজ) নোটিশের পর অভিযুক্তদের জবাব দেখে শাস্তি কার্যকর হওয়ার কথা ছিল। দুই টেবিল টেনিস খেলোয়াড়- সোনাম সুলাতানা সোমা ও সাদিয়া রহমান মৌ নোটিশের জবাবে ক্ষমা চাইলেও পুরোপুরি শাস্তি এড়াতে পারেননি।

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শুরুতে দুই খেলোয়াড়কে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে তিন বছর ও ঘরোয়া টুর্নামেন্টে দুই বছর নিষিদ্ধ করা হয়েছিল। তবে শোকজের উত্তর দেওয়ার পর ফেডারেশন শুধু এক বছর করে শাস্তি কমিয়েছে। এই এক বছরে শুধু সোমা ও মৌ ঘরোয়া আসরে অংশ নিতে পারবেন। এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে দুই বছরের জন্য খেলার বাইরে থাকতে হবে।

আত্মপক্ষ সমর্থন করে সোনাম সুলতানা সোমা বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের শাস্তি এক বছর করে কমানো হয়েছে। অথচ বলা হয়েছিল ক্ষমা চাইলে পুরোপুরি শাস্তি প্রত্যাহার করে নেওয়া হবে। কিন্তু তাদের কথা মতো শোকজের উত্তর দিয়েও পুরোপুরি মুক্তি পেলাম না।’

সঙ্গে যোগ করেছেন, ‘এখন অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে আমাদের ডাকা হবে শুনেছি। দেখি কী হয়। তবে আবারও বলছি, লন্ডনে আমরা ঘুরতে যাইনি। আমরা গেমস ভিলেজেই ছিলাম। ভিলেজে থাকার সব প্রমাণ আমাদের কাছে আছে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী