তাইওয়ানের পর ঢাকায় সাফল্য পেলেন সিদ্দিকুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০২২, ২১:৫২আপডেট : ১১ অক্টোবর ২০২২, ২১:৫২

কয়েকদিন আগে তাইওয়ানে তৃতীয় হয়েছিলেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। এবার ঢাকায় এসেও সাফল্য পেয়েছেন দুইবারের এশিয়ান ট্যুর বিজয়ী। ফিরেছেন চেনা ছন্দে। আজ (মঙ্গলবার) কুর্মিটোলা গলফ কোর্সে  ঘরোয়া টুর্নামেন্ট প্যারাগন ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন সিদ্দিকুর।

বিপিজিএর (বাংলাদেশ প্রফেশনাল গলফারস অ্যাসোসিয়েশন) এই টুর্নামেন্টে তিন রাউন্ড শেষে পারের চেয়ে ৫ শট কম খেলে সেরা হয়েছেন সিদ্দিকুর। পারের চেয়ে ২ শট বেশি খেলে রানার-আপ দুলাল হোসেন।

নিজের চিরচেনা ফর্মে ফিরে খুশি সিদ্দিকুর, ‘এখানে চ্যাম্পিয়ন হতে পেরে খুব ভালো লাগছে। এর আগে তাইওয়ানে তৃতীয় হয়েছি। সেখানে এমন পারফরম্যান্স করাটা সহজ ছিল না আমার জন্য। অনেক বছর পর একটা ভালো ফল করেছি। যদিও এখানে স্কোর ততটা আন্তর্জাতিক মানের হয়নি। তবে আগের টুর্নামেন্টের আত্মবিশ্বাসটা এখানে কাজ করেছে।’

সিদ্দিকুরের সামনে ব্যস্ত সূচি। আগামী ২২ থেকে ২৭ নভেম্বর ঢাকায় হবে এশিয়ান ট্যুরের টুর্নামেন্ট ‘বঙ্গবন্ধু বাংলাদেশ ওপেন গলফ’। এর আগে মরক্কো ও মিসরে হবে ইন্টারন্যাশনাল সিরিজ। দুটি টুর্নামেন্টে খেলার জন্য সিদ্দিকুর ঢাকা ছাড়বেন আগামী ২৯ অক্টোবর।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম