দাবা দলকে ভিসা না দেওয়ায় ইতালির দুঃখ প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২২, ১৮:১৫আপডেট : ১২ অক্টোবর ২০২২, ১৮:২৩

১১ অক্টোবর থেকে ইতালির সার্দিনিয়া শহরে শুরু হয়েছে অনূর্ধ্ব-২০ বিশ্ব জুনিয়র দাবা, চলবে ২৩ অক্টোবর পর্যন্ত। সেখানে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশের দাবাড়ুদের। কিন্তু ভিসা না পাওয়ায় ইতালিতে যাওয়া হয়নি নোশিন আঞ্জুম-সুব্রতদের। এজন্য ঢাকাস্থ ইতালিয়ান দূতাবাস দুঃখ প্রকাশ করেছে।

বাংলাদেশ জুনিয়র দাবা দলের দলনেতা ও দাবা ফেডারেশনের সদস্য মাহমুদা চৌধুরী মলি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ঢাকার ইতালির দূতাবাসে আমাকে যেতে অনুরোধ করা হয়েছিল মঙ্গলবার বিকালে। আমি সেখানে গেলে দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মাতিয়ে ভেনচুরা বাংলাদেশ দলকে ভিসা না দেওয়ার বিভিন্ন কারণ দেখান। ভিসা না দেওয়ায় তিনি আমার কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং বারবারই ক্ষমা চেয়েছেন।’

দুঃখ প্রকাশ ছাড়াও তিন কার্যদিবসের মধ্যে ভিসা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিল ইতালির দূতাবাস। কিন্ত সময় না থাকায় তা হয়নি। মলি আরও জানিয়েছেন, ‘তারা এখন ভিসা দিতে চাইলেও আমরা রাজি হইনি। কারণ, টুর্নামেন্ট শুরু হয়ে গেছে ১১ অক্টোবর। এখন তো গিয়ে কিছু হবে না। এছাড়া যারা খেলতে যাবে তারা অন্য দেশে টুর্নামেন্ট খেলতে গিয়েছে।’

পুরো বিষয়টি বাংলাদেশ দাবা ফেডারেশন লিখিত অভিযোগ করেছে বিশ্ব দাবা সংস্থার এথিকস কমিশনের কাছে। পাশাপাশি ফিদের কাছে আর্থিক ক্ষতিপূরণও দাবি করা হয়েছে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম