বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কলির দুর্ভাগ্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২২, ২১:৩৩আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ১৩:০৩

অল্পের জন্য বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সেরা আটে জায়গা করে নেওয়া হলো না কামরুন কলির। ২১ বছর বয়সী বাংলাদেশের শুটার ১৩৫ জনের মধ্যে ১৪তম হয়েছেন।

কলি স্কোর করেছেন ৬২৯ দশমিক ২। বাছাইয়ে এটাই বাংলাদেশের কোনও শুটারের সেরা স্কোর। কলি এই বছর দক্ষিণ কোরিয়াতে ৬২২ দশমিক ৯ স্কোর করেছিলেন।

মিশরের কায়রোতে শুক্রবার চীনের ইয়ু জ্যাং ৬৩০ স্কোর নিয়ে কলির ওপরে থেকে সেরা আটে জায়গা করে নিয়েছেন।

নৌবাহিনীর শুটার কলি শুরুটা ভালো করলেও শেষ দুটো সিরিজে খারাপ করায় ছিটকে গেছেন। ছেলেদের এয়ার রাইফেল ইভেন্টেও ফল আশাব্যাঞ্জক হয়নি। রাব্বী হাসান মুন্না ৫৫ ও মোহাম্মদ আলী ৮০তম হয়েছেন। এই ইভেন্টে প্রতিযোগী ছিল ১১৪ জন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী