২৫ বছর পর পিস্তলে বাংলাদেশের স্বর্ণ জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৪৭আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৫০

১২তম এসএ গেমসের শ্যুটিং ডিসিপ্লিনের প্রথম দিনেই দেশকে ৫০ মিটার পিস্তলে স্বর্ণ উপহার দিলেন শাকিল আহমেদ । গেমসে এটি বাংলাদেশের চতুর্থ স্বর্ণ পদক। দেশকে আগের তিনটি স্বর্ণই এনে দিয়েছিল মেয়েরা। পুরুষ হিসেবে শাকিলই প্রথম স্বর্ণের স্বর্ণ জিতলেন। শাকিল আহমেদ
শুধু স্বর্ণ নয়, চমক রয়েছে ইভেন্টেও। বাংলাদেশের শ্যুটিংয়ে সাম্প্রতিক সাফল্য রাইফেলে। পিস্তলে সর্বশেষ স্বর্ণ ১৯৯৩ ঢাকা সাফ গেমসে আতিকুর রহমানের। ১৯৯১ কলম্বো সাফেও ব্যক্তিগত ইভেন্টে পিস্তলে স্বর্ণ ছিল আতিকুরের। দুই দশকেরও বেশি সময় পর পিস্তলে ব্যক্তিগত ইভেন্টে শ্রেষ্ঠত্ব দেখাল কোনও বাংলাদেশি শ্যুটার। 

শাকিলের স্কোর ১৮৭.৬। রৌপ্য জয়ী ভারতের ওম প্রকাশের স্কোর ১৮৭.৩। মাত্র ০.৩ স্কোরের ব্যবধানে বাংলাদেশ শ্যুটিংয়ে স্বর্ণ পেয়েছে। এই ইভেন্টে মূলত শাকিল ও প্রকাশের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। ব্রোঞ্জ জয়ী পাকিস্তানের কলিমউল্লাহ খানের স্কোর ১৬৫.৯। 

স্বর্ণ জয়ী শাকিল এতটাই পুলকিত যে অনুভূতি প্রকাশ করতে পারলেন না। তিনি বলেন, 'আমি খুবই খুশি। এত খুশি যে ভাষায় বলে বোঝাতে পারব না।' স্বর্ণ জিতে নিজেও খানিকটা বিস্মিত শাকিল। তিনি বলেন, 'সত্যিকার অর্থে কখনও ভাবিনি স্বর্ণ জিতব। তবে সেরা ফলাফলের জন্য আমার চেষ্টার কমতি ছিল না। এ জন্যই শেষ পর্যন্ত সফল হয়েছি।’ 

দেশের হয়ে স্বর্ণ জয়ের পেছনে তার সংস্থা সেনাবাহিনীকে বিশেষ অবদান দিচ্ছেন শাকিল, 'সেনাবাহিনী আমাদের অনেক সাহায্য করেছে। তাদের সাহায্য ছাড়া এই সাফল্য পাওয়া সম্ভব হতো না।'

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক