শ্রীলঙ্কাকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২২, ২২:৪৩আপডেট : ২০ অক্টোবর ২০২২, ২২:৪৪

ছয় জাতির শেখ রাসেল কাপ আমন্ত্রণমূলক দলগত দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার অনুষ্ঠিত সুপার লিগের শেষ ম্যাচে স্বাগতিকরা ৪-০ গেম পয়েন্টে নেপালকে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে। 

বাংলাদেশ সুপার লিগে দুই খেলায় ৩ ম্যাচ পয়েন্ট ও ৬ গেম পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেছে। শ্রীলঙ্কা ৩ ম্যাচ পয়েন্ট ও ৫ গেম পয়েন্ট পেয়ে রানার্স-আপ ও নেপাল  ১ গেম পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে। ছয় জাতির এই ইভেন্টে পাকিস্তান চতুর্থ, মালদ্বীপ পঞ্চম ও ভুটান ষষ্ঠ হয়েছে।

আজ অনুষ্ঠিত শেষ ম্যাচে বাংলাদেশের পক্ষে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান যথাক্রমে নেপালের ফিদে মাস্টার রাজভান্ডারি রিজেন্দ্রা, ফিদে মাস্টার বিলাম লাল শ্রেষ্ঠা, সিঙ্গেশ দাস রাজেন্দ্রা ভাজরাচারিয়াকে হারিয়েছেন। 
 
দাবা ফেডারেশন ও সাউথ এশিয়ান দাবা কাউন্সিলের সভাপতি ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেছেন। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশ ৪ হাজার ও রানার্সআপ শ্রীলঙ্কা ৩ হাজার ডলার করে পেয়েছে। এছাড়া তৃতীয়স্থান প্রাপ্ত নেপাল ২ হাজার, চতুর্থস্থান প্রাপ্ত পাকিস্তান ১ হাজার ডলার পুরস্কার পেয়েছে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের