‘এসএসসি ৯৮-এইচএসসি ২০০০ ফ্রেন্ডস গ্রুপে’র আয়োজনে ১৮ নভেম্বর শুরু হচ্ছে ৯৮-২০০০ ফুটবল ফেস্ট ২০২২। টুর্নামেন্টটি ১৮-১৯ নভেম্বর জাতীয় হ্যান্ডবল স্টেডিয়াম অনুষ্ঠিত হতে যাচ্ছে।
৪টি গ্রুপে মোট ১৬টি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। টুর্নামেন্টটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক পত্রিকা বিজনেস স্ট্যান্ডার্ড।
গতকাল রাজধানীর একটি হোটেলে টুর্নামেন্টের ট্রফি ও বিভিন্ন দলের জার্সি উন্মোচন হয়েছে। দলগুলো হলো- সুন্দরবন রয়েলস খুলনা, রাজশাহী বুমার্স, স্নিপারস অফ নরসিংদী, মিরপুর স্কোরিয়া, জিনিয়াস ৯৮ ঢাকা, ব্লুবার্নার্স, মতিঝিল কিংস, ফ্রেন্ডস ফোরাম ৯৮, মিলেনিয়াল টাইকুনস, ধামোস থান্ডার, নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটরস, ক্লাব ৯৮ শরীয়তপুর, উত্তরা ভাইকিংস, টঙ্গী ৯৮ কিকারস, ইউসিজি উত্তরা ইউনাইটেড এবং ড্যাশিং ফ্রেন্ডস রংপুর।









