বিশ্বকাপে অল্পের জন্য পদকহীন বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২৩, ২০:৪৫আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ২০:৪৫

বিশ্বকাপ শুটিংয়ে ১০ মিটার দলীয় ইভেন্টে বাংলাদেশ চতুর্থ হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) চূড়ান্ত পর্বে স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে ১৬-১০ পয়েন্টে হেরে যায় বাংলাদেশ।

লাল-সবুজ দলে খেলেছেন সাজিদা হক,কামরুন নাহার কলি ও তাবাসসুম নাফিসা। এই ইভেন্টে বাছাইপর্বের প্রথম ধাপে পাঁচ দলের মধ্যে পঞ্চম হয়। তবে দ্বিতীয় ধাপে তৃতীয় হয়ে চূড়ান্ত ব্রোঞ্চ পদকের লড়াইয়ে নামে।

জাকার্তা থেকে গোলাম মহিউদ্দিন শিপলু সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘কামরুন ও তাবাসসুম ভালো স্কোর করেছে। তবে সাজিদা হক কিছুটা খারাপ করায় পদকের কাছাকাছি গিয়েও হয়নি।’ এই ইভেন্টে কাজাখস্তান সোনার পদক পেয়েছে।

জাকার্তায় এর আগে শুরুতে বাংলাদেশের কামরুন নাহার কলি ১০ মিটার এয়ার রাইফেল একক ইভেন্টে সেরা আটে জায়গা করে নিয়ে চমকই দেখিয়েছিলেন।  বাছাইয়ে ৫৩ জন শুটারদের মধ্যে কলি ৬২৮.৪ স্কোর করে ষষ্ঠ হন।

তবে ফাইনালে ১৪৮.৫ স্কোর করে অষ্টম হতে হয়েছে। নিকট-অতীতে বাংলাদেশের কোনও শুটার এমন পারফরমেন্স করে দেখাতে পারেননি।

/টিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম