প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত বাসস্থানটি ঢাকাতেই চান মাহফুজা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৫৯আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:০২

এসএ গেমসের সাঁতারে দুটি স্বর্ণপদক জয় করে দেশের মুখ উজ্জ্বল করা মাহফুজা খাতুন শিলার পরিবারের জন্য বাসস্থানের ব্যবস্থা ও তাদের জীবন-যাপন যাতে আরও উন্নত হয় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গতকাল সোমবারই সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত বাসস্থানটি ঢাকাতেই চান মাহফুজা
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ভালো বাসস্থানটি রাজধানীতে চেয়েছেন মাহফুজা খাতুন শিলা। আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে চিটাগাং ইউনিভার্সিটি জার্নালিজম অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ আবেদন করেন এই স্বর্ণকন্যা। 

মাহফুজা খাতুন শিলা বলেন, 'আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই, তিনি আমার ও মাবিয়ার জন্য উন্নত বাসস্থান নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন, এতদিন দেখেছি ক্রিকেটাররা নানা ধরনের সরকারি সাহায্য পেয়েছেন, প্রধানমন্ত্রী এবার আমাদের দিকে তাকিয়েছেন, তাকে ধন্যবাদ দিয়ে আমি অনুরোধ করবো সেটি ঢাকায় হলে ভাল হয়। নিবিষ্ট চিত্তে আমি অনুশীলন চালিয়ে যেতে পারবো।' 

স্বর্ণকন্যা মাবিয়া ও শিলার জন্য প্রধানমন্ত্রীর এই নির্দেশনা আসে সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে। বৈঠকে অনির্ধারিত আলোচনায় মাবিয়া-শিলার বিষয়টি উঠলে প্রধানমন্ত্রী বলেন, ওদের জন্য ভালো বাসস্থানের ব্যবস্থা করতে হবে। শিলার পরিবারের বিক্রি করে দেওয়া স্বর্ণ পদকটি তাদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থাও নিতে হবে। 

নিজ সাফল্য সম্পর্কে মাহফুজা বলেন, 'মনে জেদ ছিল, ছিল লক্ষ্য অর্জনের দৃঢ় সঙ্কল্প। 'সাাঁতার ফেডারেশনের কিছু কর্মকর্তার বাজে আচরণের কারণে আমি নিজেকে সাঁতার থেকে সরিয়ে নিয়েছিলাম। কিন্তু মনে ঠিকই জেদ ছিল, সুয়োগ পেলে যোগ্যতা প্রমাণ করে দেখাব। ২১০৪ সালে যখন ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে দক্ষিণ এশিয়ান রেকর্ড সময়ের সমকক্ষতা অর্জন করি তখন ভাবতে শুরু করি যে এসএ গেমসের স্বর্ণ জয় কেন নয়? আমি কঠোর অনুশীলন করে অবশেষে সফল হয়েছি।'

কোরিয়ান পার্ক টি গুনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে মাহফুজা বলেন, 'তিনি আমাকে সবচেয়ে আধুনিক কলা-কৌশলে অনুশীলন করিয়েছেন। এ ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। কোচ আমাকে সাহস দিয়েছেন, শিখিয়েছেন নিজের সেরা নৈপুণ্য প্রদর্শন করতে, তারও অবদান রয়েছে আমার সাফল্যে।'

কঠোর নিয়মানুবর্তীতার অনন্য উদাহরণ হতে পারেন মাহফুজা। ২০০৬ সালে এসএ গেমসে ৫০ ও ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে তিনি জিতেছিলেন ব্রোঞ্জ, ২০১০ সালে এ দুটি ইভেন্টে তিনি জিতে নেন রৌপ্য পদক, আর ২০১৬ সালে তিনি জিতলেন স্বর্ণপদক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় সম্মানসহ স্নাতকোত্তর পাস করেছেন শিলা। 

সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে মাহফুজার হাতে ক্রেস্ট তুলে দেন সভাপতি জসিমউদ্দিন খান। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক তন্ময় মজুমদার ও অন্যান্য কর্মকর্তারা। অতিথি বক্তব্য দেন সাংবাদিক ইলিয়াস খান ও মোজাম্মেল হক চঞ্চল।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী