জাতীয় নারী হ্যান্ডবলে আনসারই সেরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫৭আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ২০:২৭

জাতীয় নারী হ্যান্ডবলে টানা ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার।সোমবার (২০ ফেব্রুয়ারি) ফাইনালে পঞ্চগড়কে ৩০-১৯ গোলে হারায় আনসার।

যশোরের শামস-উল-হুদা স্টেডিয়ামে মোটামুটি লড়াই হলো প্রথমার্ধে। প্রথমার্ধে জয়ী দল এগিয়ে ছিল ১৮-১১ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে দাপুটে চ্যাম্পিয়নদের সামনে তেমন একটা সুবিধা করতে পারলো না পঞ্চগড়। তাদের হারিয়ে মেয়েদের জাতীয় হ্যান্ডবলের ৩৪তম আসরের সেরার মর্যাদা পেয়েছে সার্ভিসেস দলটি। এই আসরে সেরা খেলোয়াড় হয়েছেন বিজয়ী দলের আল্পনা আক্তার। আল্পনা আক্তার

এ নিয়ে টানা ষষ্ঠ এবং সব মিলিয়ে ২২ বার জাতীয় হ্যান্ডবলে ট্রফি জিতল আনসার। গতবারের মতো এবারও আনসারের কাছে হেরে রানার্সআপ থাকতে হলো পঞ্চগড়কে।

এবারের প্রতিযোগিতায় মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থাকে ২০-৫ গোলে হারিয়ে তৃতীয় হয়েছে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের মেয়েরা।

ফাইনাল শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য প্রধান অতিথি হিসেবে  চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন।

/টিএ/এমএস/
সম্পর্কিত
রেলস্টেশনে পড়ে থাকা শিশুকে মায়ের কাছে ফিরিয়ে দিলেন আনসার সদস্যরা
লঞ্চে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করলেন আনসার সদস্যরা 
মুগদা হাসপাতালে অস্ত্রসহ ‘ছিনতাইকারী চক্রের প্রধান’ আটক
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী