সোনা জিতে ১৫ লাখ টাকা পুরস্কার পেলেন ইমরানুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৪২আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ২১:১৮

কিছু দিন আগেই এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টে সোনা জিতে সবাইকে চমকে দিয়েছেন ইমরানুর রহমান। লন্ডনে জন্ম নেওয়া ইমরানুর ইতিহাস গড়ে চারদিক থেকে শুভেচ্ছা পাচ্ছেন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অ্যাথলেটিকস ফেডারেশন আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দিয়েছে তাকে। পাশাপাশি তার হাতে ১৫ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি ও মুখ্য সচিব তফাজ্জল হোসেন মিয়া বলেছেন, ‘আমরা আনন্দিত। ইমরানের সঙ্গে সবাই ইতিহাসের সাক্ষী। আমরা গর্ববোধ করি। সে বাঙালি তথা বাংলাদেশের জন্য গর্ব। ইমরানকে অনেক অভিনন্দন। আশা করছি সামনে আরও সাফল্য নিয়ে আসবে। নতুন প্রজন্ম এতে অনুপ্রাণিত হবে।'

সংবর্ধনা ও টাকা পেয়ে সোনাজয়ী ইমরানুর রহমানও খুশি। ৩০ বছর বয়সী এই অ্যাথলেট বললেন, ‘সবাইকে ধন্যবাদ। খেলে পদক জিতেছি। সব জায়গা থেকে অভিনন্দন পাচ্ছি। সামনেও সাফল্য পেতে চাই৷ যা নতুন প্রজন্মের সামনে অনুপ্রেরণা হতে পারে।’

শেখ কামাল অডিটোরিয়ামে রাতের এই অনুষ্ঠানে যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দিন, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ ও ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিবসহ অন্যরা উপস্থিত ছিলেন।

/টিএ/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস