টয়োটা-নাভানা ইন্ডিপেনডেন্স ডে কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২৩, ১৮:২১আপডেট : ০৪ মার্চ ২০২৩, ১৮:২১

১২তম টয়োটা-নাভানা ইন্ডিপেনডেন্স ডে কাপ গলফ টুর্নামেন্ট শেষ হয়েছে শনিবার (৪ মার্চ)। চার দিনব্যাপী আর্মি গলফ ক্লাব, ঢাকা সেনানিবাসে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানে সমাপনী ও পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. নজরুল ইসলাম।

গত ১ মার্চ থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের উদ্বোধন করেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান। 

প্রতিযোগিতায় দেশি-বিদেশি খেলোয়াড়সহ সর্বমোট ৭৫৫ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে লেঃ কর্নেল মো. ইকরামুল ইয়াসিন চ্যাম্পিয়ন, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মান্নান মিয়া (অবঃ) ভ্যাটারান উইনার, ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামসুদ্দিন (অবঃ) সিনিয়র উইনার, মিসেস হাফিজা সুলতানা সাথী লেডি উইনার এবং মাস্টার সাবরুন জামিল বিন আজাদ জুনিয়র উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেন।  

সমাপনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা এবং দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ; আর্মি গলফ ক্লাবের সদস্যরা; খেলোয়াড় ও গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ ধরনের প্রতিযোগিতা আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান অতিথি।

/জেইউ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম