এবার ইউরোপে বাংলাদেশের ইমাম, ইহসান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২৩, ১৩:১০আপডেট : ১৩ মার্চ ২০২৩, ১৩:১২

গত ১২ মার্চ পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত হয়েছে ইডিপি লিসবন হাফ ম্যারাথন। বাংলাদেশ থেকে আন্তর্জাতিক এই ম্যারাথন ইভেন্টে অংশ নিয়েছেন বাংলাদেশের ক্রীড়া দল আর্থ টাচড স্টেপস- এর দুই অ্যাথলেট আর এ ইহসান ও ইমামুর রহমান। স্থানীয় সময় রবিবার সকাল ১০ টায় লিসবনের বেলেএম এ শুরু হয় এই সুফার হাফ সিরিজ।

প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ১৫ হাজার অ্যাথলেট এই ম্যারথনে অংশ নেন। দেশের এই দুই অ্যাথলেট ২১.০৯৭৫ কি.মি. (হাফ ম্যারাথন) ক্যাটাগরিতে অংশ নিয়ে সফলভাবে সম্পূর্ণ করে অর্জন করেছেন ফিনিশার মেডেল। 

এর আগে গত ৭ জানুয়ারি ভিয়েতনের মক চাওতে অনুষ্ঠিত হয়ে যাওয়া ভিয়েতনাম আল্ট্রা ট্রেইল ম্যারাথন প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে প্রথম ৭০ কি.মি ট্রেইল আল্ট্রা ক্যাটাগরিতে অংশ নেন এই দুই অ্যাথলেট। চ্যালেঞ্জেটি সম্পূর্ণ করে সেখানেও তারা ফিনিশার মেডেল অর্জন করেছেন।

আর্থ টাচড স্টেপস এর আরেক আল্ট্রা রানার ইমামুর রহমান জানিয়েছেন, ‘আমরা বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিয়ে বাংলাদেশকে বিশ্ব অ্যাথলেটিকস অঙ্গনে তুলে ধরার পাশাপাশি বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং শিক্ষা নিয়ে আরও কাজ করে যেতে চাই।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক