নেপালকে হারালো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২৩, ১৯:৪১আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৯:৪৩

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে টানা তৃতীয় ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। পল্টনের শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে গ্রুপ ‘এ’এর ম্যাচে স্বাগতিকরা ৪০-২৪ পয়েন্টে নেপালকে হারিয়েছে।

বিজয়ী দল ম্যাচের প্রথমার্ধে ২১-৯ পয়েন্টে এগিয়ে ছিল। স্বাগতিকদের রাসেল হাসান চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে হয়েছেন ম্যাচসেরা। এই জয়ে সেমিফাইনালের আশা আরও জোরালো হয়েছে তুহিন তরফদারের।

আগের দুই ম্যাচে পোল্যান্ডকে ৫০-২২ এবং আর্জেন্টিনাকে ৭২-২৩ পয়েন্টে হারানো বাংলাদেশ আজও দুর্দান্ত খেলেছে। তিনবার প্রতিপক্ষকে অলআউট করেছে তারা।

বৃহস্পতিবার শুরুতেই চড়াও হয়ে খেলতে থাকে লাল-সবুজের প্রতিনিধিরা। নেপালকে স্কোরবোর্ডে শুরু থেকে কোনও পয়েন্ট তুলতে দেয়নি। বিরতির পরও আগ্রাসী খেলে জয় তুলে নেয় বাংলাদেশ। 

ম্যাচ জিতে বাংলাদেশ অধিনায়ক তুহিন তরফদার বলেছেন, ‘আমরা টানা তিনটি ম্যাচ জিতেছি। আর দুটি ম্যাচ বাকি। এখন বলা যায়, আমরা সেমিফাইনালের পথে এগিয়ে আছি। ওই দুটি ম্যাচের একটি জিততে পারলেই সেমিফাইনাল নিশ্চিত।’

আগামীকাল শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম