ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০২৩, ১৬:১৮আপডেট : ১৭ মার্চ ২০২৩, ১৬:১৮

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির তৃতীয় আসরে সেমিফাইনাল নিশ্চিত করেছে  বাংলাদেশ। আজ শুক্রবার শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপে নিজেদের চতুর্থ ম্যাচে ইংল্যান্ডকে চারটি লোনাসহ ৫৫-২৭ পয়েন্টে বিধ্বস্ত করেছে স্বাগতিকরা। 

বিজয়ী দল প্রথমার্ধে দুটি লোনাসহ ২৯-১০ পয়েন্টে এগিয়ে ছিল। ইংল্যান্ডের বিপক্ষে এই জয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করেছে বাংলাদেশ দল। অধিনায়ক তুহিন তরফদার বলেছেন, ‘আমরা এই জয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে উনাকে উৎসর্গ করছি।’

ম্যাচে ফেভারিট হিসেবে মাঠে নামে কোচ সাজুরাম গয়াতের শিষ্যরা। তুহিন তরফদার প্রথম রেইডেই এক পয়েন্ট এনে দেন। একের পর এক পয়েন্ট নিয়ে এগিয়ে যেতে থাকে লাল সবুজ দল। তবে খেলার ছয় মিনিটের মাথায় ঘটে যায় দুঃখজনক ঘটনা। ইংল্যান্ডের এক রেইডারকে ধরতে গিয়ে মাথায়, কপালে আঘাত পান বাংলাদেশের দুই ক্যাচার রাসেল হাসান ও রোমান হোসাইন। স্ট্রেচারে করে ম্যাট ছাড়তে হয় রোমান হোসাইনকে। দুজনের কপালে একটি করে সেলাই দিতে হয়েছে। 

স্বাগতিক দলের অন্যতম দুই সেরা ক্যাচার আহত হয়ে ম্যাটের বাইরে চলে গেলেও এতটুকু ছন্দপতন হয়নি খেলায়। এই দুই ক্যাচারের অভাব বোধ করতে দেননি অন্যরা। পরক্ষণেই মিজানের রেইডে তিন ক্যাচার ম্যাট ছাড়লে পয়েন্টে আরও এগিয়ে যায় বাংলাদেশ। 

আধিপত্য ধরে রেখে প্রথমার্ধে দুটি লোনাসহ ২৯-১০ পয়েন্টে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই বাকি থাকা ইংল্যান্ডের একজন রেইডারকে ধরে আরেকটি লোনা তুলে নেন তুহিনরা। শেষ পর্যন্ত চারটি লোনাসহ ৫৫-২৭ পয়েন্টে ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে নিশ্চিত করে  স্বাগিতকরা। 

ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন বাংলাদেশের মিজানুর রহমান। 

‘এ’ গ্রুপে চার ম্যাচের সবকটিতে জিতে আট পয়েন্ট বাংলাদেশের। আগামীকাল ইরাকের বিপক্ষে লড়বেন তুহিনরা। এই ম্যাচে জিতলে গ্রুপ চ্যাম্পিয়নের মর্যাদা নিশ্চিত হবে বাংলাদেশের।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম