চার বছরের ট্রফি খরা ঘুচালেন বাংলাদেশের গলফার

স্পোর্টস ডেস্ক
২৪ এপ্রিল ২০২৩, ১৩:৫৭আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ১৪:০৪

বাংলাদেশের গলফার জামাল হোসেন (৩৩-৩৬-৬৯-৭০) ফাইনাল রাউন্ডে দুটি আন্ডার ৭০ স্কোরে চার বছর পর শিরোপা খরা ঘুচালেন। ভারতে অনুষ্ঠিত এক কোটি রুপির ইভেন্ট আহমেদাবাদ ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। 

২০১৯ সালের পর প্রথম ও ক্যারিয়ারের চতুর্থ পিজিটিআই টাইটেল জিতলেন জামাল। এই জয়ে টাটা স্টিল পিজিটিআই র‌্যাঙ্কিংয়ে ২১তম স্থান থেকে ১৬ ধাপ লাফিয়ে পাঁচে উঠে গেছেন তিনি। 

৩৮ বছর বয়সী জামাল বলেছেন, ‘আমি আমার ওয়েজেস ও চিপ শট খেলেছি দারুণভাবে। খারাপ শুরুর পরও আমি আত্মবিশ্বাস ফিরে পেলাম। তারপর কেবল খেলাতেই মনোনিবেশ করেছিলাম। আমি এই জয়ের জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছিলাম।’

তার সাফল্যের পেছনে যাদের সমর্থন, তাদের প্রতি কৃতজ্ঞ জামাল, ‘আমার হোম কোর্স কুর্মিটোলা গলফ ক্লাব ও বাংলাদেশ গলফ ফেডারেশনকে তাদের অকুণ্ঠ সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। আমার স্পন্সরের প্রতিও কৃতজ্ঞতা জানাই ১৪ বছর ধরে তারা আমাকে সমর্থন দিয়েছে। আমার পরিবার ও বন্ধুরাও আমাকে অনেক উৎসাহ দিয়ে গেছে।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী