বিশ্বব্যাপী বহুল জনপ্রিয় এক খেলার নাম রেসিং। এই অঙ্গনে খুব একটা পরিচিত মুখ নয় বাংলাদেশ। তবে গত কয়েক বছর ধরে রেসার অভিক আনোয়ারের হাত ধরে রেসিংয়েও বাংলাদেশের পতাকা উড়ছে। অভিক আনোয়ার রাউন্ড-১ এ এর রেস-২ এ প্রথম স্থান অর্জন করেছেন।
ইতিহাস গড়া এই জয় এসেছে মালয়শিয়াতে অনুষ্ঠিত সেপাং ইন্টারন্যাশনাল সার্কিটে মালয়েশিয়া চ্যাম্পিয়নশিপ সিরিজ ২০২৩ এর মঞ্চে। রাউন্ড- এর রেস-১ এ দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। এবার রেস-২ এ অর্জন করেন প্রথমস্থান। তাতে ২৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপে সেরা হয়েছেন তিনি।
অভিক রবিবার গ্রিড-২ এ খেলা শুরু করেন। ৫০ এর বেশি প্রতিযোগীর বিপক্ষে খেলে ২২টি ল্যাপ সম্পূর্ণ করতে এক ঘণ্টার কিছু বেশি সময় নিয়েছেন। ৩৬ বছর বয়সী অভিকের সেরা ল্যাপ পূর্ণ করার টাইমিং ছিল ২ মিনিট ২৮ সেকেন্ড।








