বঙ্গবন্ধু আইএইচএফ চ্যালেঞ্জ ট্রফি

ফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২৩, ১৮:৩৯আপডেট : ১১ মে ২০২৩, ১৮:৩৯

১৩-১৭ মে পর্যন্ত ঢাকায় হতে যাচ্ছে বঙ্গবন্ধু আইএইচএফ চ্যালেঞ্জ ট্রফি। চার জাতির এই বয়সভিত্তিক টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে ভারত, নেপাল ও মালদ্বীপ। নারীদের অনূর্ধ্ব-১৭ (ইয়ুথ) ও ১৯ (জুনিয়র) বিভাগের এই টুর্নামেন্টে ফাইনালেই চোখ রাখছে স্বাগতিকরা।

টুর্নামেন্টের ইয়ুথ এবং জুনিয়র- দুই বিভাগে ভালো করার প্রত্যয় বাংলাদেশ ইয়ুথ টিমের কোচ আমজাদ হোসেন এবং জুনিয়র দলের কোচ ডালিয়া আক্তারের।

আমজাদ হোসেন যেমন বলেছেন, ‘আমরা ৪৮ জন খেলোয়াড় নিয়ে ট্রেনিং শুরু করেছি। পরে সেটা ৪০ জনে নেমে আসে। তার পর ১৪ জনের চূড়ান্ত দল নিয়ে টুর্নামেন্টে আমরা অংশ নিচ্ছি। টুর্নামেন্টে সর্বোচ্চ ভালো করার চেষ্টা করবো। ফাইনালেই চোখ আমাদের। যদিও ভারত ফেভারিট দল, তাদের সঙ্গে পেরে ওঠা কঠিন।’

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ইয়ুথ হ্যান্ডবল দলে অধিনায়কের দায়িত্ব পালন করবেন মোসাম্মাৎ মারফি এবং বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জুনিয়র দলের অধিনায়ক করা হয়েছে শ্যামলী মিংকে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ইয়ুথ দলের কোচ ডালিয়া আক্তার আশাবাদী কণ্ঠে বলেছেন, ‘টুর্নামেন্টে আমরা সর্বোচ্চ ভালো করার চেষ্টা করবো। টুর্নামেন্ট সামনে রেখে এক মাসের মতো প্রস্তুতি নিয়েছি। দলে সবাই তরুণ। অধিকাংশের বয়স ১৩/১৪ বছর। তাদের নিয়েই ভালো খেলার স্বপ্ন।’

সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সাবেক সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম, কো-চেয়ারম্যান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান ছাড়াও অন্যরা উপস্থিত ছিলেন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম