দুই জয়ে ফাইনালের পথে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ মে ২০২৩, ১৪:৫৯আপডেট : ১৪ মে ২০২৩, ১৫:০০

বঙ্গবন্ধু আইএইচএফ চ্যালেঞ্জ ট্রফি উইমেন্স হ্যান্ডবল (অনূর্ধ্ব-১৭) টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে রবিবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল ৫০-৪ গোলে নেপালকে হারিয়েছে। প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে ছিল ২৪-০২ গোলে।

টুর্নামেন্টে পরপর দুটি ম্যাচে জিতে স্বাগতিকরা ফাইনালের পথে অনেকখানি এগিয়ে গেছে। আজ দুপুরে পরের ম্যাচে ভারত মালদ্বীপকে হারালেই ফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের। 

বড় জয় পেয়েও অবশ্য বাংলাদেশ দলের কোচ ডালিয়া আক্তারের কণ্ঠে আফসোস, ‘আজ আমরা অনেক গোলের ব্যবধানে জিতেছি। কিন্তু প্রতিপক্ষ কঠিন হলে নিজেদের আরেকটু ভালোভাবে ঝালিয়ে নিতে পারতাম। যেহেতু আমাদের পরের ম্যাচ ভারতের সঙ্গে, ওরা বিশ্বমানের হ্যান্ডবল খেলে এবং অনেক শক্তিশালী প্রতিপক্ষও। ফলে একটি শক্তিশালী প্রতিপক্ষ পেলে আমাদের জন্যই আরেকটু ভালো হতো। ’

আজকের ম্যাচে সবচেয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন দীপা রানী। কোচ তাকে একাধারে উইংয়ে, লেফট ব্যাকে, সেন্টার ব্যাকে ও রাইট ব্যাকে খেলিয়েছেন। ম্যাচ শেষে কোচের মুখে তাই দীপার প্রশংসা ঝরেছে তার কণ্ঠে, ‘গত ম্যাচের মতোই দীপা ধারাবাহিকভাবে ভালো খেলেছে। ওকে যেখানে যে পজিশনে খেলিয়েছি সব জায়গাতেই ভালো করেছে। যখনই যেখানে দিয়েছি সেখানেই নিজেকে প্রমাণ করেছে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক