ভারতে সাফল্য পাওয়া টেবিল টেনিস দলকে ফুলেল সংবর্ধনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২৩, ২১:১৩আপডেট : ২২ মে ২০২৩, ২১:১৫

ভারতের অরুণাচল প্রদেশে সাউথ এশিয়ান জুনিয়র ও ক্যাডেট টুর্নামেন্টে অংশগ্রহণ শেষে সোমবার ভোরে ঢাকায় পৌঁছায় বাংলাদেশ টেবিল টেনিস দল। এদিন বিকালে তাদের সাফল্যের জন্য টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি প্রাক্তন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন ও সাধারণ সম্পাদক শেখ মো. জাহাঙ্গীর আলম খেলোয়াড় ও কর্মকর্তাদেরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান ও মিষ্টিমুখ করান। 

সাউথ এশিয়ান জুনিয়র ও ক্যাডেট টুর্নামেন্টের বাংলাদেশের এইবারের সাফল্য টেবিল টেনিসের ইতিহাসের যে কোনও টুর্নামেন্টের সেরা। যদিও তিন দলের টাই হয়ে যাওয়ায় অনূর্ধ্ব-১৯ দলগত বিভাগের স্বর্ণ হাতছাড়া হয়ে যায়। তারপরেও প্রথমবারের মতো ব্যক্তিগত ইভেন্টে অর্থাৎ অনূর্ধ্ব-১৫ দ্বৈত ও অনূর্ধ্ব-১৯ দ্বৈত ফাইনালে উঠে শক্তিশালী ভারতের কাছে হেরে যায় ৩-১ সেটে।

এবারের সেরা প্রাপ্তি হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ এককে বাংলাদেশ দলের রামহিম লিওন বম ও মুহতাসীন আহমেদ হৃদয় নেপাল, মালদ্বীপ, ভুটান, শ্রীলঙ্কার খেলোয়াড়দেরকে হারিয়ে সেমিফাইনালে শক্তিশালী ভারতীয় প্রতিপক্ষের মুখোমুখি হয় এবং যথেষ্ট ভালো খেলে। বালিকা বিভাগে শ্রীলঙ্কার খেলোয়াড়কে হারিয়ে ব্রোঞ্জ পদক জয় করে খৈ খৈ সাই মারমা। অনূর্ধ্ব-১৫  বালিকা বিভাগে চমক দেখায় বাংলাদেশ। দলগত বিভাগে ব্রোঞ্জ জয় করে এবং একটি মিশ্র দ্বৈত পদক জেতে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের