ভিয়েতনামে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়ার দাবাড়ুকে হারালেন ফাহাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২৩, ২১:৪০আপডেট : ৩০ মে ২০২৩, ২১:৪০

ভিয়েতনামের হ্যানয়ে গ্র্যান্ডমাস্টার্স দাবায় প্রথম ও দ্বিতীয় উভয় রাউন্ডের খেলায় বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান জয়ী হয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। 

মঙ্গলবার সকালে প্রথম রাউন্ডের খেলায় ফাহাদ সিঙ্গাপুরের আন্তর্জাতিক মাস্টার সিদ্ধার্থ জগোদিশকে হারান। সাদা ঘুঁটি নিয়ে জগোদিশের সিসিলিয়ান ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ৪৩ চালে জয়ী হন তিনি। 

বিকালে দ্বিতীয় রাউন্ডের খেলায় ফাহাদ ইন্দোনেশিয়ার আন্তর্জাতিক মাস্টার সেতইয়াকি আজারইয়া জোদির বিপক্ষে জেতেন। সাদা ঘুঁটি নিয়ে জোদির কিংস ইন্ডিয়ান ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ৫৫ চালে জয়ী হন এই বাংলাদেশি দাবাড়ু। 

আগামীকাল (বুধবার) তৃতীয় রাউন্ডে ফাহাদ ভারতের গ্র্যান্ডমাস্টার সোয়ামস মিশ্রা ও চতুর্থ রাউন্ডে ইন্দোনেশিয়ার গ্র্যান্ডমাস্টার নবেন্দ্র প্রিয়াসমোরোর সঙ্গে খেলবেন। 

এই টুর্নামেন্ট বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও ভিয়েতনামের ৩ জন গ্র্যান্ডমাস্টার, ৫ জন আন্তর্জাতিক মাস্টার, ২ জন ফিদে মাস্টার ও ২ জন ক্যান্ডিডেট মাস্টার অংশ নিয়েছেন। 

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী