চার বছর পর মাঠে গড়ালো মেয়েদের হ্যান্ডবল লিগ। তাতে আধিপত্য ধরে রেখেছে ঢাকা মেরিনার ইয়াংস। এবারও লিগ চ্যাম্পিয়ন হয়েছে তারা। সুপার ফোরের শেষ ম্যাচে ৫৬-৩১ পয়েন্টে আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়ে মেরিনার ইয়াংস হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে।
শহীদ ক্যাপ্টেন (অব.) মনসুর আলী স্টেডিয়ামে ব্যান্ড পার্টির বাজনায় তাদের আনন্দ-উৎসব ছিল দেখার মতো। বিজয়ীরা চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মাতে।
চার বছর পর হলেও লিগের পরিবর্তে টুর্নামেন্টের আদলে হয়েছে নারীদের হ্যান্ডবল। রবিবার মেরিনার্স ভারতের জাতীয় দলের তিন খেলোয়াড় দলভুক্ত করেছিল। পাশাপাশি ভারতের কোচও এনেছে। প্রধান কোচ শচীন চৌধুরী শিরোপা জিতে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘চার বছর পর এখানে লিগ হয়েছে। বাংলাদেশে ভালো মানের খেলোয়াড় আছে। নিয়মিত লিগ হলে নারী হ্যান্ডবলেরও অগ্রগতি হবে।’
নারী হ্যান্ডবল লিগে রানার্সআপ হয়েছে আরএন স্পোর্টস।









