এবার এশিয়ান অ্যাথলেটিকসে লড়বেন ইমরানুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২৩, ১৬:৫৮আপডেট : ১০ জুলাই ২০২৩, ১৬:৫৮

আগামী ১২ থেকে ১৬ জুলাই থাইল্যান্ডে হতে যাচ্ছে এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশের পাঁচ জন অ্যাথলেটও সেখানে অংশ নিচ্ছেন। আজ সোমবার সবাই ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। এর মধ্যে দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান যুক্তরাজ্য থেকে রওনা দিয়েছেন।

ইমরানুর মূলত ১০০ মিটার স্প্রিন্টে অংশ নেবেন। এছাড়া ৪ গুণিতক ১০০ মিটার রিলেতে দৌড়ানোর কথা রয়েছে। এই ইভেন্টে থাকছেন সাবেক দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল, রাকিবুল হাসান ও জহির রায়হান। 

এছাড়া রাকিবুল ও ইসমাইল ২০০ মিটার দৌড়ে অংশ নেবেন। ইসমাইল আরও অংশ নেবেন লং জাম্পে।

মেয়েদের মধ্যে শুধু রিতু আক্তার হাই জাম্পে লড়বেন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম