যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাতের লাল-সবুজ জার্সিতে খেলার স্বপ্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ জুলাই ২০২৩, ১২:৩৩আপডেট : ১৪ জুলাই ২০২৩, ১২:৩৩

আগামী সেপ্টেম্বরে চীনের হাংঝুতে হবে এশিয়ান গেমস। তাতে বাংলাদেশের হয়ে অংশ নেওয়ার ইচ্ছা ২৯ বছর বয়সী জিনাত ফেরদৌসের। জিনাতের জন্ম নিউইয়র্কে। কিন্তু তার শরীরে বইছে বাংলাদেশের রক্ত। জিনাতের বাবার বাড়ি ঢাকার নবাবগঞ্জ। মায়ের বাড়ি পাবনায়। ১৯৮৭ সালে এই দম্পতি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানেই জিনাতের জন্ম ও বেড়ে ওঠা। 

জিনাত আগেও বাংলাদেশে এসেছেন। তবে এবার এসেছেন খেলার উদ্দেশ্য নিয়ে। উচ্ছ্বসিত জিনাত বলছিলেন, ‘আমি ষষ্ঠবারের মতো বাংলাদেশে এসেছি। এবার অবশ্য খেলার জন্য ঢাকায় আসা।’

বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সঙ্গে যোগাযোগটা কীভাবে হলো? প্রশ্নটা করতেই হেসে বললেন, ‘সঠিক সময়ে সঠিক লোকের সঙ্গে যোগাযোগ হয়েছে। মামুন আঙ্কেল (বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ) এ ব্যাপারে আমাকে সহযোগিতা করেছেন।’

জিনাত খেলেন ৫০ কেজি ওজন শ্রেণিতে। নিউইয়র্ক রিজিওনের চ্যাম্পিয়ন বলে দাবি করলেন তিনি, ‘আমি নিউইয়র্ক অঞ্চলে চ্যাম্পিয়ন।’

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে প্রবাসী অ্যাথলেট এবারই প্রথম নয়। এর আগে জিমন্যাস্টিকসে যুক্তরাষ্ট্র প্রবাসী সাইক সিজার এসেছেন। ফুটবলে ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া, ফিনল্যান্ডের তারিক কাজী, লন্ডনপ্রবাসী সাঁতারু জুনাইনা আহমেদ, অ্যাথলেট ইমরানুর রহমানও খেলছেন বাংলাদেশের হয়ে। সেই ধারবাহিকতায় এবার নাম লেখাতে চান জিনাত, ‘আমি বাংলাদেশকে গর্বিত করতে চাই। জিমন্যাস্টিকসে অলিম্পিকে খেলেছে সাইক সিজার। অলিম্পিকে আমিও খেলতে চাই। আমার স্বপ্ন বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা তুলে ধরা।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম