লাখ টাকার টিটিতে চ্যাম্পিয়ন মানস-জাভেদ-হামজা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২৩, ২০:০৮আপডেট : ১৫ জুলাই ২০২৩, ২০:০৮

প্রথমবারের মতো আয়োজিত শাওন স্ম্যাশ আপ টেবিল টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে শাওন স্টর্ম।

আজ শনিবার কলাবাগান ল্যাব এইড আইকনিক ভবনে অনুষ্ঠিত ফাইনালে শাওন স্টর্ম ৩-০ সেটে হারিয়েছে উত্তরা টিটি একাডেমিকে। 

শাওন স্টর্মের হয়ে খেলেছেন মানস চৌধুরী, জাভেদ আহমেদ ও মুফরাদুল খায়ের হামজা। আর উত্তরা টিটি একাডেমির হয়ে খেলেছেন মাসুদ রানা পরাগ, রিফাত মাহমুদ সাব্বির, জুবাইর আহমেদ। 

এর আগে আজ দুপুরে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়ে শাওন স্টর্ম হারায় আসাদ টিটি দলকে। এরপর দ্বিতীয় সেমিফাইনালে উত্তরা টিটি একাডেমি জয় পায় মোহাম্মদ আলী ফাইটার্স দলের বিপক্ষে।  

টুর্নামেন্টের প্রাইজমানি ১ লাখ টাকা। ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন দল পেয়েছে ৫০ হাজার টাকা। রানার্স আপ ৩০ হাজার টাকা। এছাড়া সেমিফাইনালিস্ট দুই দলকে দেওয়া হয়েছে ১০ হাজার টাকা করে।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় দলের সাবেক তারকা খেলোয়াড় ও অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ কিসলু। এ সময় উপস্থিত ছিলেন সাবেক খেলোয়াড় ক্যাপ্টেন মাকসুদ আহমেদ, পৃষ্ঠপোষক ফরহাদ শরীফ।  

ফেডারেশনের বাইরে প্রথমবার কোনও টুর্নামেন্টে অংশ নিয়েই বাজিমাত করেছে শাওন স্টর্ম। দলের অন্যতম সেরা খেলোয়াড় মানস চৌধুরী স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত, ‘আগামী ২২ জুলাই থেকে শুরু হবে জাতীয় চাম্পিয়নশিপ। এর আগে এটা আমাদের জন্য প্রস্তুতিমূলক মহড়া হয়ে গেল। ব্যক্তিগতভাবে জাতীয় দলের খেলোয়াড়েরা আসায় টুর্নামেন্টের মর্যাদা বেড়েছে। এরকম টুর্নামেন্ট আমরা শুধু ব্যক্তি পর্যায়ে নয়, ফেডারেশন থেকেও নিয়মিতভাবে আশা করি। এখানে যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ের খেলোয়াড় অংশ নিয়েছে তারাও নতুন একটা প্ল্যাটফর্ম পেয়েছে খেলাধুলা চর্চা করার জন্য।’

টুর্নামেন্টের আয়োজক ও প্রধান সমন্বয়ক জাতীয় দলের খেলোয়াড় জাভেদ আহমেদ। এই টুর্নামেন্টে তিনি প্রচুর সাড়া পেয়েছেন। টুর্নামেন্ট শেষে তার মুখে ছিল স্বস্তির হাসি, ‘এখানে যত জাতীয় দলের খেলোয়াড় তাদের প্রতি কৃতজ্ঞ। ওদের জন্যই এত সুন্দরভাবে টুর্নামেন্টটি শেষ করতে পেরেছি। আমি আমাদের পৃষ্ঠপোষক ফরহাদ শরীফের সঙ্গে আলোচনা করেছি। তিনিও এই টুর্নামেন্ট নিয়ে উচ্ছ্বসিত। পরবর্তীতে আশা করি বড় পরিসরে আরও বেশি খেলোয়াড় নিয়ে টুর্নামেন্ট আয়োজন করতে পারবো।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম