২২ লাখ টাকার টিটি চ্যাম্পিয়নশিপ চট্টগ্রামে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২৩, ১৪:৩৫আপডেট : ২০ জুলাই ২০২৩, ১৪:৩৫

 আগামী ২২ জুলাই শুরু হচ্ছে ৩৯তম জাতীয় টেবিল টেনিস। চট্টগ্রাম রাইফেলস ক্লাবে প্রতিযোগিতা চলবে ২৯ জুলাই পর্যন্ত। টুর্নামেন্টের আনুমানিক ব্যয় ধরা হয়েছে ২২ লাখ টাকা। 

প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে বৃহস্পতিআর এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের প্রতিযোগিতায় পাঁচটি বিভাগ ২৮টি জেলা, তিনটি সার্ভিসেস ও একটি বিশ্ববিদ্যালয় দল অংশ নিচ্ছে। পাঁচটি বিভাগ হচ্ছে খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর ও সিলেট। সার্ভিসেস দল থেকে অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আর বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিদ্বন্দ্বিতা করবে। 

মোট ২৩০ জন খেলোয়াড় এতে অংশ নিচ্ছে। এর মধ্যে পুরুষ ১১৩ জন, মহিলা ৪৩, বালক ৪৬ ও বালিকা ২৮ জন। প্রতিযোগিতা হবে পুরুষ দলগত, মহিলা দলগত, পুরুষ একক, মহিলা একক, পুরুষ দ্বৈত, মহিলা দ্বৈত, মিশ্র দ্বৈত, বালক অনূর্ধ্ব-১৮ একক ও বালিকা অনূর্ধ্ব-১৮ একক ইভেন্টে। টুর্নামেন্টের আনুমানিক ব্যয় ধরা হয়েছে ২২ লাখ টাকা। এর মধ্যে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ১৩ লাখ, ইউসিবি ব্যাংক ৫ লাখ, পোলার আইসক্রিম ৪ লাখ টাকা দিচ্ছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি মেজবাহ উদ্দিন ও সহ-সভাপতি খোন্দকার হাসান মুনীর। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মিডিয়া কমিটির চেয়ারম্যান সাইদুল হক সাদীসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম