ভারতীয় কোচ মেঘালি শচীন মাস্কারের অধীনে অনুশীলন করছে বাংলাদেশ দল। দিল্লিতে অনুশীলনের পাশাপাশি ম্যাচও খেলছে লাল সবুজ দলের মেয়েরা।
কাবাডি রাও একাডেমিতে হাংঝু এশিয়ান গেমসের প্রস্তুতিকে সামনে রেখে প্রথম অনুশীলন ম্যাচে জয়ও পেয়েছে বাংলাদেশ। সেখানে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলে কোলাপুর ডায়নামিক স্পোর্টস একাডেমির বিপক্ষে। ম্যাচে বাংলাদেশ নারী কাবাডি দল ৩৩-২১ পয়েন্টে জিতেছে।









