এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশ। আজ রবিবার ইরানের উর্মিয়ায় পাকিস্তানের কাছে হেরেছে ৩-০ সেটে। প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছেও একই ব্যবধানে হেরেছিলেন হরষিত বিশ্বাসরা। টানা দুই হারে এখন ১৩ থেকে ১৮তম স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে।
র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা পাকিস্তানের বিপক্ষে প্রথম সেটে শুরুতেই ৮-১ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে পড়ে আলিপোর আরোজির দল। শেষ পর্যন্ত প্রথম সেটে হারে ২৫-১৬ ব্যবধানে।
দ্বিতীয় সেটেও দাপট দেখায় পাকিস্তান। জিতে নেয় ২৫-১৪ পয়েন্টে। অবশ্য তৃতীয় সেটে ভালোই লড়াই করে লাল-সবুজের দল। যদিও হেরে যায় ২৫-২২ ব্যবধানে।









