ভারতে তাহসিন সপ্তম

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ সেপ্টেম্বর ২০২৩, ২২:১৬আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ২২:১৬

ভারতে টাটা স্টিল এশিয়ান জুনিয়র (অনুর্ধ্ব-২০ বছর) দাবা চ্যাম্পিয়নশিপে ওপেন বিভাগে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া সপ্তম হয়েছেন। 

ফিদে মাস্টার তাহসিন ৯ খেলায় ৬ পয়েন্ট পেয়ে সপ্তম হন। ফিদে মাস্টার মনন রেজা নীড় সাড়ে চার পয়েন্ট নিয়ে ২৬তম ও আয়ান রহমান এক পয়েন্ট নিয়ে ৫৮তম হন। 

জুনিয়র বালিকা গ্রুপে মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ সাড়ে চার পয়েন্ট নিয়ে ২৬তম ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা ৪ পয়েন্ট নিয়ে ৩৬তম হন। 

আজ (শুক্রবার) সকালে অনুষ্ঠিত নবম রাউন্ডের খেলায় ফিদে মাস্টার তাহসিন ভারতের দিয়ি আগারওয়ালকে হারান। ফিদে মাস্টার মনন ভারতের ফিদে মাস্টার কৃষ্ণান রিতভির কাছে ও আয়ান রহমান ভারতের সাসভাট গুপ্তার কাছে হেরে যান।

জুনিয়র বালিকা বিভাগে মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা ভারতের আসি উপাধ্যায়ের সঙ্গে ড্র করেন ও মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ ভারতের এইচ জি প্রাঙ্গনিয়ার কাছে হেরে যান।

রাশিয়ার গ্রেবনেভ আলেক্সি ৭ পয়েন্ট পেয়ে ওপেন বিভাগে চ্যাম্পিয়ন এবং একই পয়েন্ট পেয়ে ভারতের ফিদে মাস্টার এস আসোয়াত রানার-আপ হন। জুনিয়র বালিকা বিভাগে সাড়ে সাত পয়েন্ট পেয়ে ভারতের জি তেজস্বিনী চ্যাম্পিয়ন হন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম