এশিয়ান গেমসে চমক দেখাচ্ছেন বাংলাদেশের সেলিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১৪আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩৯

১৯তম এশিয়ান গেমসের অষ্টম দিন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সুখবর দিয়েছেন বক্সার সেলিম হোসেন। হ্যাংজু জিমনেসিয়ামে অনূর্ধ্ব-৫৭ কেজি ওজন শ্রেণির প্রি কোয়ার্টারে তাজিকিস্তানের আসরর ভকিধভকে নকআউট করেছেন তিনি। 

শনিবার প্রথম রাউন্ডে পাঁচ জাজের বিচারে পিছিয়ে ছিলেন সেলিম। কিন্তু দ্বিতীয় রাউন্ডে ভিন্নরূপে হাজির হন। তৃতীয় মিনিটে তাজিক প্রতিপক্ষকে আক্রমণ করেন। এর ফলে চোখের ওপর কেটে যায় তার। খেলা বন্ধ করে সেলিমকে বিজয়ী ঘোষণা করা হয়। 

এর আগে শ্রীলঙ্কার রাকমাল প্রসন্নকে প্রথম রাউন্ডে হারিয়েছিলেন। ৩ অক্টোবর কোয়ার্টার ফাইনালে জাপানি প্রতিপক্ষের মুখোমুখি হবেন সেলিম। সেই ম্যাচে জিতলেই পদক নিশ্চিত। ফাইনালে উঠলে তো স্বর্ণ কিংবা রৌপ্য থাকছেই, সেমিফাইনালে পরাজিত দুই বক্সারের জন্য থাকছে ব্রোঞ্জ।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী