ভারতের প্রো কাবাডি লিগে বেঙ্গালুরু বুলসে বাংলাদেশের লিটন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ অক্টোবর ২০২৩, ১৬:১৯ আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ১৬:৪০

গতবার দাবাং দিল্লির হয়ে প্রো কাবাডি লিগে অংশ নিয়েছিলেন বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড় লিটন আলী। এবার দল পাল্টে জায়গা করে নিয়েছেন বেঙ্গালুরু বুলসে। নিলামে বাংলাদেশ পুলিশ কাবাডি দলের খেলোয়াড়কে ১৩ লাখ রুপিতে কিনে নিয়েছে ভারতের দক্ষিণের শহরের ক্লাবটি।

দুই দিনব্যাপী নিলামে বাংলাদেশ থেকে আরও বেশ কয়েকজন খেলোয়াড়ের নাম থাকলেও শুধু লিটনই বিক্রি হয়েছেন। আগামী ২ ডিসেম্বর থেকে ১২ দল নিয়ে প্রো কাবাডি লিগের দশম আসর শুরু হবে। 

গতবার বাংলাদেশ থেকে দুজন সুযোগ পেলেও এবার শুধু লিটনই দেশের প্রতিনিধিত্ব করবেন। গতবার ছিলেন দিল্লির দলে। 

দ্বিতীয়বারের মতো প্রো কাবাডি লিগে খেলতে যাচ্ছেন। ২৯ বছর বয়সী ডিফেন্ডার উচ্ছ্বসিত হয়ে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আবারও প্রো কাবাডি লিগে সুযোগ পেয়েছি। ভালো লাগছে। এবার আমরা আশা করেছিলাম কয়েক জন খেলার সুযোগ পাবো। কিন্তু তা হয়নি। আমি একাই পেয়েছি। সেখানে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্যাটাগরি-৩ শক্তি নিয়ে মেক্সিকোতে আছড়ে পড়লো হারিকেন পোলো
ক্যাটাগরি-৩ শক্তি নিয়ে মেক্সিকোতে আছড়ে পড়লো হারিকেন পোলো
শেখ হাসিনা প্রশ্নে তৃতীয় দেশের সম্পৃক্ততা নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা
শেখ হাসিনা প্রশ্নে তৃতীয় দেশের সম্পৃক্ততা নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা
১১ বছর বয়সেই নারী গ্র্যান্ডমাস্টার!
১১ বছর বয়সেই নারী গ্র্যান্ডমাস্টার!
সরকারি হাসপাতালে সার্জারি ওয়ার্ডে পলেস্তারা পড়ে ৩ রোগী আহত
সরকারি হাসপাতালে সার্জারি ওয়ার্ডে পলেস্তারা পড়ে ৩ রোগী আহত
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসছে
পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসছে