চীনকে ভোটে হারিয়ে এশিয়ার বড় প্রতিযোগিতা আয়োজনের সুযোগ পেলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২৩, ২৩:৩৬আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ২৩:৪৪

২০১৭ সালে ঢাকায় প্রথম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল বাংলাদেশ। এবার ৮ বছর পর আবারও এশিয়ার বড় এই প্রতিযোগিতা আয়োজনের সুযোগ পেয়েছে বাংলাদেশ। 

আগামী ২০২৫ সালের ২৩-২৯ নভেম্বর ২৪তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ আয়োজনে বাংলাদেশ ১৪-১০ ভোটে হারিয়েছে পাওয়ার হাউস চীনকে। থাইল্যান্ডের ব্যাংককে আজ শুক্রবার (৩ নভেম্বর) বিশ্ব আর্চারির এশিয়া কংগ্রেসে এই ভোট হয়েছে। এশিয়ার মোট ২৪টি দেশ এই ভোটে অংশ নেয়।

বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল ব্যাংকক থেকে ভেন্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আর্চারির প্রধান ভেন্যু টঙ্গীতে হলেও আগের মতো ২০২৫-এর এশিয়ান আর্চারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হওয়ার সম্ভাবনা রয়েছে।

/টিএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস