দাবা ও জিমন্যাস্টিকসে বাংলাদেশকে আজারবাইজানের সাহায্যের আশ্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২৩, ১৮:২৩আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ১৮:২৩

বিশ্ব দাবা ও জিমন্যাস্টিকসে আজারবাইজান ভালো করে আসছে। এই দুই খেলাতে বাংলাদেশের উন্নয়নে সহায়তা করার আগ্রহ দেখিয়েছে আজারবাইজানের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফরিদ গায়িবভ।

বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের সঙ্গে সচিবালয়ে তার সৌজন্য সাক্ষাতে এমন আশ্বাস মিলেছে। 

প্রতিমন্ত্রী বলেন, ‘ধর্মীয়, সাংস্কৃতিক, খেলাধুলাসহ অন্যান্য ক্ষেত্রে আজারবাইজানের সঙ্গে বাংলাদেশের নিবিড় সংযোগ রয়েছে।’

আজারবাইজানের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফরিদ গায়িবভ বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করতে আন্তরিক, ‘দাবা ও জিমন্যাস্টিকসে আজারবাইজান দল অত্যন্ত শক্তিশালী। তাদের খেলোয়াড়দের উন্নত অবকাঠামোগত সুবিধাসহ উন্নত প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। বাংলাদেশের সঙ্গে খেলাধুলার উন্নয়নে আজারবাইজান সরকার দুই দেশের মধ্যে স্বল্প ও দীর্ঘ মেয়াদে অভিজ্ঞ কোচ, অফিসিয়াল ও খেলোয়াড়দের অভিজ্ঞতা বিনিময় ও প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করতে আগ্রহী।’

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ ও বাংলাদেশ জিমন্যাস্টিক ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ এসময় উপস্থিত ছিলেন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের