বুধবার শুরু হচ্ছে বাংলাদেশ অ্যামেচার গলফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০১৬, ১৭:০৬আপডেট : ০১ মার্চ ২০১৬, ১৭:১৩

বুধবার শুরু হচ্ছে বাংলাদেশ অ্যামেচার গলফ। কাল বুধবার থেকে শুরু হচ্ছে ‘৩১ তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ-২০১৬’। এ লক্ষ্যে আজ মঙ্গলবার ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান।
বাংলাদেশ গলফ ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধানে ও কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় থাকছে রানার গ্রুপ।
টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় দল ছাড়াও অংশ নিচ্ছে আফগানিস্তান, ভুটান, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার শ্রেষ্ঠ অ্যামেচার গলফারগণ। ১৯জন বিদেশি গলফারসহ সর্বমোট ১৯০ জন গলফার (পুরুষ ১৬০, মহিলা ৩০) এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
বাংলাদেশের খেলোয়াড়রা হচ্ছেন- মোহাম্মদ আকবর হোসেন, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ রিপন, সোনিয়া আকতার, লিজা আকতার, নাসিমা আকতার, জাকিয়া সুলতানা, লিমা আকতার ও রিঙ্কি আকতার।

উদ্বোধন অনুষ্ঠানে আয়োজক কমিটির ভাইস চেয়ারম্যান সেলিম আখতার (অব.) বলেন, ‘গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ এবারও তাদের শিরোপা অক্ষুণ্ন রাখবে বলে আমি বিশ্বাস করি। আমাদের গলফাররা প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।’

বুধবার শুরু হচ্ছে বাংলাদেশ অ্যামেচার গলফ রানার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিকুজ্জামান (অব.) বলেন, ‘শিক্ষা, ক্রীড়া ও সমাজকল্যানমূলক বিভিন্নমুখী কর্মকাণ্ডে রানার গ্রুপ নিয়মিতভাবে অংশগ্রহণ করে আসছে। সেই ধারাবাহিকতায় ২০১১ সাল থেকে অ্যামেচার গলফকে নিয়মিত পৃষ্ঠপোষকতা করে আসছে রানার গ্রুপ।’
বাংলাদেশ গলফ ফেডারেশনের মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল সাইদ সিদ্দিকি বলেন, ‘অপেশাদার থেকে পেশাদারে রূপান্তরিত হওয়ার টুর্নামেন্ট হলো বাংলাদেশ অ্যামেচার গলফ। আমরা আশা করি এই টুর্নামেন্ট থেকে আরও কজন খেলোয়াড় শীর্ষ পর্যায়ের দিকে এগিয়ে যাবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, টুর্নামেন্ট ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অব.), বাংলাদেশ গলফ ফেডারেশনের যুগ্ন-সচিব ব্রিগেডিয়ার জেনারেল মো. ওবাইদুল হক (অব.) ও কুর্মিটোলা গলফ ক্লাবের জেনারেল ম্যানেজার গলফ অপারেশনস লে. কর্নেল মো. আব্দুল বারি (অব.)।

ছবি: সাজ্জাদ হোসেন।

 /আরএম/এফআইআর/     

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম