দেরিতে হলেও মুম্বাই গেলেন লিটন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০২৪, ১৬:০০আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১৬:২৬

ভারতে এই মৌসুমে প্রো কাবাডি লিগ শুরু হয়েছে গত ২ ডিসেম্বর। সেখানে বাংলাদেশ থেকে একমাত্র লিটন আলী নিলামের মাধ্যমে খেলার সুযোগ পেয়েছেন। কিন্তু ভিসা জটিলতার কারণে নির্দিষ্ট সময়ে বেঙ্গালুরু বুলসের সঙ্গে যুক্ত হতে পারেননি। অবশেষে আজ বুধবার দুপুরে মুম্বাই গেছেন দলের সঙ্গে যুক্ত হতে।

গতবার দাবাং দিল্লির হয়ে প্রো কাবাডি লিগে অংশ নিয়েছিলেন বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড় লিটন আলী। এবার দল পাল্টে জায়গা করে নিয়েছেন বেঙ্গালুরু বুলসে। নিলামে বাংলাদেশ পুলিশ কাবাডি দলের খেলোয়াড়কে ১৩ লাখ রুপিতে ভারতের দক্ষিণের শহরের ক্লাবটি কিনে নিয়েছে।

গতবার বাংলাদেশ থেকে দুজন সুযোগ পেলেও এবার শুধু লিটনই দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন। গতবার ছিলেন দিল্লির দলে। এবার তার দল কাবাডি লিগে রয়েছে অষ্টম স্থানে। লিটন সেখানে গিয়ে বাকি ১৩টি ম্যাচ খেলার সুযোগ পাবেন।

দেরিতে হলেও দ্বিতীয়বারের মতো প্রো কাবাডি লিগে খেলতে যাওয়ার আগে ২৯ বছর বয়সী ডিফেন্ডার উচ্ছ্বসিত হয়ে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আবারও প্রো কাবাডি লিগে সুযোগ পেয়েছি, ভালো লাগছে। সেখানে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে। আমাদের দল যেন পয়েন্ট তালিকায় ওপরের দিকে থাকতে পারে তার জন্য খেলবো।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম