দুই গ্র্যান্ডমাস্টারকে ছাপিয়ে সাকলাইনের শিরোপা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২৪, ১৯:৪৩আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ১৯:৪৩

পাঁচ দিন আগে জাতীয় জুনিয়রে চ্যাম্পিয়ন হয়েছিলেন সাকলাইন মোস্তফা সাজিদ। আজ শুক্রবার ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবার শেষ রাউন্ডে নাটকীয়ভাবে চ্যাম্পিয়ন হয়েছেন এই ক্যান্ডিডেট মাস্টার।

আজ শেষ রাউন্ডে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও সাকলাইনের সমান সাড়ে সাত পয়েন্ট হয়। টাইব্রেকিং সিস্টেমে জিয়াকে পেছনে ফেলে সাকলাইন চ্যাম্পিয়ন হন। 

মাত্র কয়েক দিনের ব্যবধানে দুটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে সাকলাইন বলেছেন ,‘জুনিয়র টুর্নামেন্টটা জাতীয় পর্যায়ে, সেটার অনুভূতি একরকম। এটি রেটিং টুর্নামেন্ট হলেও দুই জিএম, আইএম আরও অনেক বড় দাবাড়ুরা খেলেছেন। তাই এই শিরোপার স্বাদও ভিন্ন রকম।’ 

সাকলাইনের কোচ আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল বেশ খুশি,‘জাতীয় টুর্নামেন্টের মর্যাদা বেশি হলেও এই টুর্নামেন্ট জেতায় আমি বেশি খুশি। দুই গ্র্যান্ডমাস্টার ও একজন আন্তর্জাতিক মাস্টার থাকা সত্ত্বেও ক্যান্ডিডেট মাস্টার চ্যাম্পিয়ন হওয়া অনেক বড় প্রাপ্তি।’

এই টুর্নামেন্টটি হয়েছে সুইস লিগ পদ্ধতিতে। সাকলাইন চ্যাম্পিয়ন হলেও দুই গ্র্যান্ডমাস্টার জিয়াউর ও রিফাত বিন সাত্তারের সঙ্গে খেলা পড়েনি। আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন সাগরের বিপক্ষে আগে খেলে পয়েন্ট পেয়েছিলেন তিনি। 

সাকলাইন চ্যাম্পিয়ন হওয়ায় ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি শোয়েব রিয়াজ আলম তাৎক্ষণিকভাবে তার হাতে ১৫ হাজার টাকার সঙ্গে একটি ল্যাপটপ দেওয়ার ঘোষণা দেন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস