বিএসপিএ নির্বাচন

৪৪ বছর পর বাবার ‘চেয়ারে’ ছেলে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২৪, ১৯:৫৯আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ২০:৫৫

১৯৭৯-১৯৮০ সালে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন প্রয়াত ক্রীড়া সাংবাদিক বদিউজ্জমান। বাবার পথ অনুসরণ করে এবার তার ছেলে চ্যানেল টোয়েন্টি ফোরের বিশেষ প্রতিনিধি রেজোয়ান উজ জামানও সভাপতি নির্বাচিত হয়েছেন। দেশের প্রাচীন এই ক্রীড়া সাংবাদিকদের সংগঠনে সাধারণ সম্পাদক হয়েছেন আগের জন- মানবজমিনের ক্রীড়া সম্পাদক সামন হোসেন।

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) দ্বিবার্ষিক সাধারণ সভা ২০২৩ ও নির্বাচন ২০২৪-২০২৫ আজ বুধবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা ব্যাংক মিলনায়তনে হয়েছে। বিদায়ী কার্যনির্বাহী কমিটির সভাপতি সনৎ বাবলার সভাপতিত্বে দ্বিবার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের ১৮৭ জন সদস্য।

দ্বিতীয় অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার বিএসপিএ’র আজীবন সদস্য বিমান ভট্টাচার্য্য নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এবারের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ১৯টি পদে বিপরীতে ১৯টি মনোয়নপত্র জমা পড়ায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সহসভাপতি হয়েছেন কাজী শহীদুল আলম (দৈনিক আজকালের খবর) ও সুদীপ্ত আহমদ আনন্দ (দৈনিক দেশ রূপান্তর)। দুজন যুগ্ম সাধারণ সম্পাদক  নির্বাচিত হয়েছেন ফয়সাল মুহাম্মদ তিতুমীর (বিবিসি বাংলা) ও রেদওয়ান সুলতান শুয়েব (চ্যানেল২৪)। 

অর্থ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন মিঞা রফিকুল ইসলাম (দৈনিক সংগ্রাম)। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. সামীউর রহমান (দৈনিক দেশ রূপান্তর)। দপ্তর সম্পাদক হয়েছেন মোহাম্মদ মাসুক মিয়া (দৈনিক আমাদের সময়) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু হোরায়রা তামিম (একুশে টিভি)। 

নির্বাচিত নয়জন কার্যনির্বাহী সদস্য হলেন খায়রুল ইসলাম শাহীন (ফ্রিল্যান্সার), তালহা বিন নজরুল (ফ্রিল্যান্সার), মো. আনোয়ার উল্লাহ (বাংলাদেশ পোস্ট), পরাগ আরমান (এটিএন বাংলা), মো. সাহাবউদ্দিন সাহাব (দৈনিক করতোয়া), রাশিদা আফজালুন নেসা (বাসস), আবু নোমান মো. উল্লাহ (অল আউট স্পোর্টস), রায়হান উদ্দিন রাসেল (দৈনিক কালবেলা) ও সজল কুমার মিত্র রিচার্ড (সময় টিভি)।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম