লন্ডন থেকে ঢাকায় শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে ইমরানুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৮আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩৬

গত বছরের শেষ সময়ে জাতীয় সামার অ্যাথলেটিকস করার কথা ছিল ফেডারেশনের। নানা কারণে তা হয়ে ওঠেনি। এবার সামারের জায়গায় হচ্ছে জাতীয় অ্যাথলেটিকস। দুইদিন ব্যাপী সেই আসরে অংশ নেওয়ার জন্য ঢাকায় এসে আগেই অনুশীলন শুরু করে দিয়েছেন লন্ডনে জন্ম ও বেড়ে ওঠা ইমরানুর রহমান। এবারও শত মিটার স্প্রিন্টের শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে ৩০ বছর বয়সী অ্যাথলেট।

কাল শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপে ৪০ ইভেন্টে চার শতাধিক অ্যাথলেট অংশগ্রহণ করতে যাচ্ছেন। বঙ্গবন্ধু স্টেডিয়াম এখনও সংস্কার চলায় শনিবার শুধু আর্মি স্টেডিয়ামে হবে হ্যামার থ্রো।

ইমরানুর আগেই বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ঢাকায় এসেছি আমি। শত মিটার স্প্রিন্টের শিরোপা ধরে রাখতে চাই, যেন ইরানে এশিয়ান ইনডোরে ভালোভাবে অংশ নিতে পারি।’

জাতীয় অ্যাথলেটিকস শুরু নিয়ে সংবাদ সম্মেলনও হয়েছে আজ বৃহস্পতিবার। অ্যাথলেটরা নতুন ট্র্যাকের জন্য মুখিয়ে আছেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু, ‘প্রত্যেক অ্যাথলেট খুব অপেক্ষায় আছেন এই মিটের জন্য। আমরাও প্রস্তুত। এবারের প্রতিযোগিতায় ফটোফিনিশিং, ইলেকট্রনিক টাইমিং সবই থাকছে। এজন্য ট্যাকনিক্যাল অফিসারের সংখ্যাও বেশি। আগের চেয়ে ভালোভাবে জাতীয় আসর হবে বলে আমার বিশ্বাস।’

তবে সংবাদ সম্মেলনে গত বছর শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা নিয়ে আয়োজকদের ব্যাখ্যা দিতে হয়েছে। প্রতিযোগিতায় প্রায় সাড়ে তিন লাখ প্রতিযোগী থেকে ৩৫ জনকে বাছাই করা হয়েছে। তাদের নিয়ে শিগগিরই ট্রেনিং শুরু হবে বলে জানিয়েছেন ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ জায়েদুল আলম, ‘স্কুল-মাদ্রাসায় পরীক্ষা, নির্বাচন নানা কারণে এটি বিলম্ব হয়েছে। শিগগিরই ট্রেনিং শুরু হবে।’

সংবাদ সম্মেলনে তার পাশে বসা ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু যোগ করেন, ‘আমাদের ক্যাম্প করার মতো সেই রকম সুযোগ সুবিধাও নেই। বিকেএসপি’তে অনুমতি নিতে হয় আরও আনুষাঙ্গিক নানা সমস্যাও ছিল।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী