এশিয়ান ইনডোরে বাংলাদেশের জহিরের পদক জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২২:১৫আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৩৮

ইমরানুর রহমানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসের ফাইনালে উঠেছিলেন জহির রায়হান। ৪০০ মিটার স্প্রিন্টের ফাইনালে রবিবার পদক জিতেছেন তিনি। গত বছর কাজাখস্তানে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুরের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে পদক গলায় ঝুলালেন জহির।

ইরানের তেহরানে জহির রৌপ্যপদক জিতেছেন। ৪০০ মিটার স্প্রিন্টে তিনি ৪৮.১০ সেকেন্ড টাইমিংয়ে দ্বিতীয় হয়েছেন। 

এশিয়ান পর্যায়ে অ্যাথলেটিকসে এটি বাংলাদেশের দ্বিতীয় পদক। ২০১৭ সালে কেনিয়ার নাইরোবিতে বিশ্ব যুব অ্যাথলেটিকসে তিনি সেমিফাইনালে উঠেছিলেন। ২০২১ সালে টোকিও অলিম্পিকেও খেলেন জহির রায়হান। তারপর ব্যক্তিগত সমস্যার সম্মুখীন হলেও বাজে সময় কাটিয়ে জাতীয় রেকর্ড গড়েন। সেই ধারাবাহিকতায় জিতলেন পদক।

ফাইনালে জহির ৬ নম্বর লেনে ছিলেন। ইরানের স্প্রিন্টার সাজ্জাদ আগহেই তাকে পেছনে ফেলে প্রথম হয়েছেন। ৪৭.৯৫ সেকেন্ড টাইমিংয়ে স্বর্ণ জেতেন তিনি।

এদিকে প্রথম অ্যাথলেট হিসেবে ৬০ মিটার স্প্রিন্টে টানা দ্বিতীয়বার স্বর্ণপদক জয়ের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে সেমিফাইনালে উঠেছেন ইমরানুর।

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম