তেহরানে ইমরানুরের হতাশার দিনে মাহফুজের হাসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ২২:১৯আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ২২:২০

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টে সোমবার ইমরানুর রহমান চতুর্থ হয়ে হতাশ করলেও হাইজাম্পে মাহফুজুর রহমান তৃতীয় হয়েছেন। জহির রায়হানের পর তেহরান থেকে বাংলাদেশকে আরেকটি পদক এনে দিলেন তিনি।

ইরানের তেহরান থেকে অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেছেন, ‘আমাদের মাহফুজ যৌথভাবে তৃতীয় হয়েছে। নিয়ম অনুযায়ী তৃতীয় স্থান অধিকারী দুই জনই পদক গ্রহণ করবেন।’ 

বাংলাদেশি হাই জাম্পার মাহফুজুর ও চীনের মা জিয়া ২.১৫ মিটার সমান উচ্চতায় লাফান। তাদের পূর্ববর্তী লাফগুলোও সমান অবস্থায় থাকায় আয়োজকরা দুই জনকেই যুগ্মভাবে তৃতীয় ঘোষণা করেন। ২.২৩ মিটার উচ্চতায় লাফিয়ে এই ইভেন্টের স্বর্ণ জেতেন জাপানের রওচি।

মাহফুজুর বাংলাদেশের অন্যতম সেরা হাই জাম্পার। ২০১৯ সালে কাঠমান্ডু এসএ গেমসে তার পদক রয়েছে। এছাড়া জাতীয় পর্যায়েও বেশ কয়েকবার সেরা হয়েছেন।

সব মিলিয়ে তেহরানের এই চ্যাম্পিয়নশিপ থেকে দুটি পদক নিয়ে ফিরছে বাংলাদেশ, যা এর আগে কখনও হয়নি। গতবার ৬০ মিটার স্প্রিন্টে বাংলাদেশকে প্রথম স্বর্ণপদক এনে দেন ইমরানুর।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের