বাগদাদে বাংলাদেশের আরও তিনটি পদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২০আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০০

রবিবার এশিয়া কাপ আর্চারির চারটি ইভেন্টে ছিল বাংলাদেশের পদক নিষ্পত্তির লড়াই। এর মধ্যে দুটি ইভেন্টে স্বর্ণ আর দুটিতে ব্রোঞ্জ পদক। বাংলাদেশ দুই স্বর্ণের লড়াইয়ে হেরে গেছে। ভারতের কাছে হেরে রুপা নিশ্চিত করেছে লাল-সবুজরা। আর ব্রোঞ্জের দুই লড়াইয়ে একটিতে জিতেছে, আরেকটি ইভেন্টের খেলা পরে অনুষ্ঠিত হবে।

রবিবার ইরাকের রাজধানী বাগদাদে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ স্বর্ণের লড়াইয়ে ভারতের কাছে ৬-২ সেট পয়েন্টে হেরেছে।

যদিও ফাইনালে বাংলাদেশ শক্তিশালী ভারতের বিপক্ষে জয় দিয়েই শুরু করেছিল। বাংলাদেশের তিন আর্চার আলিফ আব্দুর রহমান, সাগর ইসলাম ও হাকিম আহমেদ রুবেল প্রথম সেটে ৫৫ স্কোর করেছেন। বিপরীতে ভারতীয় আর্চাররা ৫৪ স্কোর করলে বাংলাদেশ প্রথম সেট জিতে এগিয়ে গিয়েছিল। এরপর প্রতিদ্বন্দ্বিতা হলেও জিততে পারেনি মার্টিন ফ্রেডরিকের দল।

সবশেষ চতুর্থ সেটে ভারত ৫৬ আর বাংলাদেশ ৫৩ স্কোর করলে ৬-২ সেট পয়েন্টে স্বর্ণ জয়ের সুযোগ হাতছাড়া হয় লাল-সবুজদের।

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে স্বর্ণ হারানোর কয়েক মিনিটের মধ্যেই রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে খেলেন সাগর ইসলাম ও দিয়া সিদ্দিকী। জিততে পারেননি তারা। মিশ্র ইভেন্টে ভারত টানা তিন সেট জিতে ৬-০ পয়েন্টে স্বর্ণ নিশ্চিত করেছে।

বাগদাদে বাংলাদেশের সকাল শুরু হয়েছিল ব্রোঞ্জ পেয়ে। রিকার্ভ নারী দলগত ইভেন্টে স্বাগতিক ইরাকের বিপক্ষে বাংলাদেশ সরাসরি ৬-০ সেটে জয় পায়। বাংলাদেশ রিকার্ভ নারী দলে খেলছেন দিয়া সিদ্দিকী, শিমা আক্তার ও নিশা ফাহমিদা সুলতানা।

রিকার্ভে একমাত্র ব্যক্তিগত পদকের লড়াইয়ে হাকিম আহমেদ রুবেল উজবেকিস্তানের সাদিক আমির খানের কাছে ৬-২ সেট পয়েন্টে হেরে যান।

বাগদাদে সব মিলিয়ে বাংলাদেশকে দুটি রুপা ও দুটি ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম