বাংলাদেশে পেশাদার বক্সিংয়ের সূচনা হয়েছে আগেই। সুরো কৃষ্ণ চাকমা-আল আমিনরা একের পর এক ম্যাচ খেলে যাচ্ছেন। দেশে কিংবা দেশের বাইরে জয়ের মালাও পরছেন। বিশ্ব ও বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে পেশাদার বক্সিং নিয়ে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) আয়োজনে এর বর্তমান অবস্থা ও বিশ্ব পরিমন্ডলে সম্ভাবনা নিয়ে ওয়ার্কশপের আয়োজন করা হয়েছিল।
আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবনের ডাচ-বাংলা অডিটরিয়ামে ওয়ার্কশপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান।
প্রবন্ধে পেশাদার বক্সিংয়ের নানান দিক তুলে ধরা হয়েছে। এর বর্তমান অবস্থা ও ভবিষ্যত সহ অনেক কিছুই উঠে এসেছে। এছাড়া ওয়ার্কশপের মাধ্যমে পেশাদার বক্সিংয়ের অনেক কিছুই জানা গেছে।
বিএসপিএর সভাপতি রেজওয়ান উজ জামান রাজীবের সভাপতিত্বে ও সদস্য পরাগ আরমানের সঞ্চালনায় অর্ধশতাধিক সাংবাদিকের উপস্থিতিতে ওয়ার্কশপে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. সামন হোসেন।









