বাংলাদেশের কোনও মেয়ে যা পারেনি, সেটাই করে দেখালেন মাবিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২৪, ১৪:১৮আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১৪:২৭

বাগেরহাটে দারুণ পারফরম্যান্স করে দেখিয়েছেন এসএ গেমসে সোনাজয়ী মাবিয়া আক্তার সীমান্ত। অস্ট্রেলিয়ার কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে ৬৩ কেজি ওজন শ্রেণিতে যে রেকর্ড গড়েছিলেন, সেটাকে ছাড়িয়ে গেছেন  বাগেরহাটের জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপে।

২০১৮ সালের কমনওয়েলথ গেমসে মাবিয়া স্ন্যাচে তুলেছিলেন ৭৮ কেজি। আর ক্লিন অ্যান্ড জার্কে ১০২ কেজি। নিজের সেরা পারফরম্যান্স দেখিয়ে ষষ্ঠ হয়েছিলেন তিনি।

বাগেরহাটে জাতীয় ভারোত্তোলনে বাংলাদেশ আনসারের ভারোত্তোলক মাবিয়া এবার খেলেছেন ৭১ কেজি ওজন শ্রেণিতে। প্রথমে স্ন্যাচে তোলেন ৮২ কেজি। এরপর ক্লিন অ্যান্ড জার্কে তোলেন ১০৮ কেজি। সব মিলিয়ে ১৯০ কেজি ওজন তুলে রেকর্ড গড়ে সোনা জিতেছেন মাবিয়া।

রেকর্ড গড়ে উচ্ছ্বসিত  মাবিয়া বলেছেন, 'বাতিলের খাতায় ছিলাম এতদিন। একা ট্রেনিং করে এমন পারফরম্যান্স হয়েছে।  যা আমার ক্যারিয়ার সেরা। বাংলাদেশের কোনও মেয়ে তা পারেনি। আমি পেরেছি। সামনে কোনও গেমস আছে কিনা জানি না। কোনও এন্ট্রি দেখিনি। শুধু নিজের সেরাটা করার জন্যই এখানে খেলেছি।'

গত কয়েক বছর ধরে নিজের ওজন শ্রেণিতে সেরা মাবিয়া।  নতুন মুখ উঠে না আসার ব্যাখ্যায় তিনি বলেছেন , 'আমার বাবা, মা ও সবার দোয়ায় বলতে পারেন। আমি যেভাবে মন দিয়ে খেলি, সেটা হয়তো অনেকে খেলে না। তবে আশা করছি সামনের দিকে নতুন মুখ উঠে আসবে। আমি অনেক দিন খেলতে চাই।'

এই মুহূর্তে ২০০ কেজির ওপরে ওজন তোলার লক্ষ্যে এগিয়ে চলেছেন তিনি,'ইনশাল্লাহ চেষ্টায় আছি। বাংলাদেশের সর্বোচ্চ আরও ওজন তোলা ভারোত্তোলক হবো। সেই লক্ষ্যে আছি। যে রেকর্ড গড়ে যেতে চাই, তা যেন দেশে কেউ ভাঙতে না পারে।'

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী