অবশেষে গ্র্যান্ডমাস্টার হওয়ার স্বপ্নপূরণে এক ধাপ এগোলেন ফাহাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২৪, ১২:৩৫আপডেট : ৩১ মার্চ ২০২৪, ১৩:৫৫

২০১৯ সালে আন্তর্জাতিক মাস্টার হয়েছিলেন ফাহাদ রহমান। এরপর ৫ বছরের সাধনায় আজ গ্র্যান্ডমাস্টার হওয়ার প্রথম নর্ম অর্জন করতে পেরেছেন।

ভিয়েতনামে হ্যানয় গ্র্যান্ড মাস্টার-৩ দাবা নবম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ৯ খেলায় ৭ পয়েন্ট পেয়ে নর্ম অর্জন করেন।

নবম বা শেষ রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ভিয়েতনামের ফিদে মাস্টার বান গিয়া হাইকে হারিয়ে নর্ম নিশ্চিত করেন।

সাত পয়েন্ট নিয়ে ফিলিপাইনের আন্তর্জাতিক মাস্টার কুইজন ডানিয়েলের সঙ্গে যুগ্মভাবে চ্যাম্পিয়নও হয়েছেন ফাহাদ। নর্ম অর্জন করতে ন্যুনতম সাত পয়েন্ট লাগে, আজ তা করতে পেরেছেন বাংলাদেশি দাবাড়ু।

এর আগে অনেক চেষ্টা করেও নর্ম অর্জন করতে পারেননি ফাহাদ। কাছাকাছি গিয়েও সফল হওয়া হয়নি। এবার আর ভাগ্য তাকে ফেরায়নি।

নর্ম অর্জন করে ফাহাদ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এটা স্বপ্নের মতো। অনেক সাধনার পর প্রথম নর্ম অর্জন হলো। এর জন্য আমার পরিবার সহ নিজেকেও ধন্যবাদ দিচ্ছি। পরিবারের চেষ্টা ও আমার সাধনায় আজ সফল হলাম। এই বছর চেষ্টা করবো গ্র্যান্ডমাস্টার হওয়ার বাকি দুই নর্ম অর্জনে। আশা করি তা পারবো।'

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের