হঠাৎ ক্ষমা চেয়ে ফেরার চিঠি রোমান সানার!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২৪, ১৪:৫৭আপডেট : ০৮ মে ২০২৪, ১৪:৫৭

গত মার্চে জাতীয় আর্চারি দল থেকে হঠাত-ই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন রোমান সানা। আর্থিক সুবিধাসহ নানা কারণ দেখিয়ে লাল সবুজ দলে আর খেলতে চাননি। ফেডারেশনের বিপক্ষেও ছিল নানা অভিযোগ! দুই মাস পার হতেই হঠাৎ ইউ টার্নও নিয়েছেন দেশের আর্চারির এই পোস্টার বয়। ক্ষমা চেয়ে ফেডারেশনের কাছে আবার চিঠি দিয়েছেন তিনি। 

গত ২ মে পাঠানো চিঠিতে ফেডারেশন সংক্রান্ত অযাচিত মন্তব্যে ভাবমূর্তি ক্ষুণ্নের জন্য দুঃখ প্রকাশ করেছেন রোমান। নিজের মন্তব্যের জন্য ভুল স্বীকার করে ফেডারেশনের কাছে ক্ষমাও চেয়েছেন দেশসেরা এই আর্চার। এমনকি সরে এসেছেন অবসরের সিদ্ধান্ত থেকেও। আবার দেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে সুনাম বয়ে আনার জন্য ফেডারেশনের কাছে অনুরোধও করেছেন তিনি। 

এই প্রসঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘রোমান ক্ষমা চেয়ে ফেডারেশনের কাছে চিঠি দিয়েছে। ফেডারেশনে চিঠি জমা হওয়ার পর অফিস আমাকে অবহিত করেছে। সভাপতির কাছে দেওয়া নতুন চিঠিতে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ করেছে।’

তবে ফেরাটা সহজ হবে না। সেটা ফেডারেশনের সাধারণ সম্পাদকের কথাতেই পরিষ্কার, ‘সভাপতি মহোদয় চিঠি দেখবেন। এরপর তিনি প্রয়োজনবোধে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। রোমানের বিষয়ে কারও কোনও একক সিদ্ধান্ত নেই, যা হয়েছিল ফেডারেশনের নির্বাহী সভায় এবং সামনে কিছু হলেও সেটা সভার মাধ্যমেই হবে।’ 

এই বিষয়ে রোমান সানার সঙ্গে যোগাযোগ করা হলেও অন্য প্রান্ত থেকে সাড়া মেলেনি।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম