ভুটানে গ্র্যান্ড পিক্স আর্চারিতে রুপা জিতেছেন বাংলাদেশের বন্যা আক্তার। রবিবার কম্পাউন্ড নারী বিভাগের ফাইনালে তিনি ভারতের সৃষ্টি সিংয়ের কাছে মাত্র এক পয়েন্টের জন্য হেরে যান।
এর আগে বন্যা স্বাগতিকদের দর্জি দেমাকে ১৪২-১২৫ স্কোরে হারিয়ে সেমিফাইনালে ওঠেন। শেষ চারে তিনি আবার ভুটানেরই দর্জি দোলমাকে ১৪৫-১৪২ স্কোরে হারান। তবে ফাইনালে ভারতের কাছে ১৪৬-১৪৫ স্কোরে হেরে যান।
এছাড়া এলিমিনেশন রাউন্ডে বাংলাদেশের যুথী ইসলাম ও পুষ্পিতা জামান শেষ চারে উঠতে পারেননি।
ছেলেদের বিভাগে সোহেল রানা সেমিফাইনালে হেরে যান ভারতের আর্চারের কাছে।









