রানী হামিদকে ছাড়িয়ে চ্যাম্পিয়ন আলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৪, ২২:৫০আপডেট : ১৩ মে ২০২৪, ২২:৫০

বেগম লায়লা আলম ফিদে রেটিং মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ পুলিশের মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ৯ খেলায় সাড়ে সাত পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। 

প্রবীণ খেলোয়াড় রানী হামিদসহ অন্যদের টপকে শিরোপা জেতেন আলো।

৭ পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিংয়ে বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ রানার-আপ ও একই দলের মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা তৃতীয় হন। 

সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিংয়ে মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশব চতুর্থ, মহিলা ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিম পঞ্চম, নীলাভা চৌধুরী ষষ্ঠ ও তাবাস্সুম সাদিয়া শাহজাহান সপ্তম হন। 

ছয় পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিংয়ে মহিলা ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবা অষ্টম, মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস নবম, তাসনিয়া তারান্নুম অর্পা দশম ও মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা ১১তম হয়েছেন।

বিশেষ পুরস্কার লাভ করেন যথাক্রমে খন্দকার অনিকা মওলা, সুরাইয়া আক্তার, জারিন তাসনিম, ওয়ারিসা হায়দার ও নওরিন ফাতিমা তোয়া। রানী হামিদ হয়েছেন ১৮তম।

নবম বা শেষ  রাউন্ডের খেলায় আলো মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদকে, নীলাভা মহিলা ক্যান্ডিডেট মাস্টার দিবাকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবুকে, তাসনিয়া তারান্নুম অর্পাকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিম মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদকে ও তাবাস্সুম সাদিয়া শাহজাহান মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভাকে হারান। 

মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌসের সঙ্গে ও ফিদে মাস্টার জাকিয়া সুলতানা মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীনের সঙ্গে ড্র করেন। 

বিজয়ীদের মোট নগদ এক লাখ টাকা অর্থ পুরস্কার দেওয়া হয়। এ ইভেন্টে শীর্ষস্থান প্রাপ্ত ৯ জন খেলোয়াড় ওয়ালটন ৪২ তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন। গতবারের চ্যাম্পিয়ন মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ও আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন সরাসরি খেলবেন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম