মালয়েশিয়াকেও উড়িয়ে দিয়েছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২৪, ১৮:৩৮আপডেট : ২৭ মে ২০২৪, ২০:৩৪

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে অন্যতম ফেভারিট বাংলাদেশ। টুর্নামেন্টের শুরুটাও হয়েছে দারুণ। বিশ্বকাপে সেমিফাইনালিস্ট দক্ষিণ কোরিয়াকে প্রথম ম্যাচেই উড়িয়ে দিয়েছিল। আজও জয়ের ধারাবাহিকতা ধরে রেখে মালয়েশিয়াকে পাত্তা দেয়নি স্বাগতিকরা। অনায়াসে জয় পেয়েছে। লাল-সবুজ দল হারিয়েছে ৭৩-২২ পয়েন্টে।

মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু থেকেই স্বাগতিকরা দাপট দেখায়। শুরুতে বাংলাদেশ ১১-০ পয়েন্টে এগিয়ে যায়। প্রথমার্ধে ৩৭-৪ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায়। এরইমধ্যে তিনবার মালয়েশিয়াকে অলআউট করেছে জিয়াউর-আরদুজ্জামানরা।

আগের ম্যাচে নেপালের কাছে হারা মালয়েশিয়া বিরতির পর স্বাগতিকদের সঙ্গে পেরে উঠেনি। তবে এই অর্ধে বেশ কিছু পয়েন্ট পেয়ে ব্যবধান কমিয়েছে। শেষ পর্যন্ত ৭৩-২২ পয়েন্টের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে আব্দুল জলিলের দল।

ম্যাচসেরা আল আমিন বলেছেন, 'জয়ের লক্ষ্য নিয়ে খেলেছি। ম্যাচ হাতে আসার পর পয়েন্টের জন্য খেলেছি। প্রতিপক্ষকে দুর্বল ভাবিনি। শক্তিশালী মনে করে খেলেছি। মূল লক্ষ্যই ছিল জয়ের। চতুর্থবারের মতো ট্রফি জিততে চাই। ঘরের ট্রফি ঘরেই রাখতে চাই।’

২৯ মে এ গ্রুপে ইন্দোনেশিয়ার বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম